এক্সপ্লোর

TMC :“RG কর মুভমেন্টের সময়, মমতার সরকারকে ফেলে দেওয়ার জন্য, অভিষেকের নেতৃত্বে ষড়যন্ত্র হয়েছিল..”, বিস্ফোরক তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র

Kohinoor Majumdar On Mamata Abhishek TMC: তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদার।

কলকাতা: গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। এবার ক্ষোভ উগরে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদার। তাঁর দাবি, তৃণমূলকে শেষ করার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ স্নেহ। গত ৪ বছর ধরে তৃণমূলের চরিত্র পাল্টেছে। তৃণমূল রাতারাতি কর্পোরেট হয়ে গিয়েছে। আর জি কর আন্দোলনের সময় অভিষেকের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়ার জন্য অন্তর্ঘাত হয়েছিল। এই তৃণমূলকে শেষ করেছে প্যারাসুট থেকে নামা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজির অভিযোগেও সরব তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদার। 

আরও পড়ুন, বিকেলেই শান্তিকুঞ্জ থেকে কলকাতার দিকে রওনা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, কী আছে কাল ? গাড়িতে ওঠার আগে বললেন..

এদিন কোহিনুর মজুমদার বলেন, এই তৃণমূলকে শেষ করার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রতি অন্ধ স্নেহ।  জানেন তো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছের হতে গেলে আপনাকে তন্ত্রমতে পুজো করতে হবে। প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে, ভগবান একেবারেই খুশি হতেন না। গত চার বছর ধরে তৃণমূলের যে ক্যারেকটার , সেই ক্যারেকটারের একটা বড় পরিবর্তন হয়েছে। যে তৃণমূল , তৃণমূল স্তরের দল ছিল, ঘাসফুল দল ছিল, সেই দল রাতারাতি কর্পোরেট চলে গেছে। আগে তৃণমূল ভবনে অবাধ বিচরণ ছিল সবার। সবাই আসতেন। আজকে, আমরা দেখেছি, তৃণমূল ভবনে, ..একমাত্র বক্সিদা বসে থাকেন। দূর থেকে আসা তৃণমূলের ব্লকস্তরের নেতা বলুন, বুথস্তরের নেতা বলুন, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি বলুন বা সাধারণ কর্মী যার সমস্যা, ..দলকে জানাবে, নেত্রীকে জানাবে, …সেখানে এসে ক্যামাক স্ট্রিটে সিড়ির তলায় বসে থাকে, দিনের পর দিন চলে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে। ছটার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়। ওই সময় ক্যামাকস্ট্রিটে মাছি ঢুকতে পারে না। 

তিনি আরও বলেন, ‘অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল, মমতার বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার। সেটা আরজিকর মুভমেন্টের সময়। ..এরপর কসব ল্য কলেজের যখন ঘটনা ঘটে, আমি একটা ফেসবুকে প্রটেস্ট করি, যে ফ্রেশব্লাড অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক হয়ে যাবে ? তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে যাবে ? সেই নেতা হয়ে যাবে ? তখন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলা হয়, না এটা করা যাবে না, ডিলিট করে দাও। এই তৃণমূলকে শেষ করেছে, আমাদের তৈরি করা তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা তৃণমূল, সিপিএমের কাছে মার খাওয়া তৃণমূল, এই তৃণমূলকে শেষ করেছে, হঠাৎ করে প্যারাশ্যুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কোহিনুরের সংযোজন, তোলাবাজির প্রশ্ন নিয়ে আজকে সবাই প্রশ্ন করছে, কেউ একটা জলের লাইন দিয়ে দশ হাজার টাকা নিয়েছে। কেউ একটা আগে জলের লাইন দিয়ে কোনও একটা কাউন্সিলর, সিসি করিয়ে…৫ হাজার নিয়েছে…১০ হাজার নিয়েছে। কিন্তু যেটা ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে বলে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গিয়েছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস। তাঁকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে।  সো দিস ফিল্টারেশন প্রসেস, এটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। 



Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ২ । ভাইপো অভিষেককে এবার সরাসরি আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ১ । হাজিরার হ্যাটট্রিকের দিনই গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Embed widget