Dilip Ghosh: নতুন মন্ত্রিসভায় কে কোন দফতর পাবেন, কী বলছেন দিলীপ ঘোষ?
West Bengal Assembly Election 2026: আগামী ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এবার সম্ভাব্য সেই মন্ত্রিসভা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন বাংলার সার্বিক উন্নয়ন প্রয়োজন।

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। সরকার গঠন করতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, আগামী ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এবার সম্ভাব্য সেই মন্ত্রিসভা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন বাংলার সার্বিক উন্নয়ন প্রয়োজন, সেই জন্য প্রতিটা দফতরই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সিংহ স্থির বলে কেউ লাথি মারবে ভাবলে ভুল করছে, আমরাও তৃণমূলের ভাষায় কথা বলতে জানি: শমীক ভট্টাচার্য
দিলীপ ঘোষ বলছেন, "সারা পশ্চিমবঙ্গেই সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রত্যেকটা দফতরই গুরুত্বপূর্ণ।" কাকে কোন দফতর দেওয়া হবে, সেই নিয়েও মুখ খুলেছেন দিলীপ। তিনি বলছেন, "কাকে কোন দফতর দেওয়া হবে, সেটা সম্পূর্ণ আমাদের পার্টির নেতৃত্বের হাতেই রয়েছে। আমরা পার্টির কর্মী, কর্মকর্তা। আমাদের নির্বাচনে লড়তে বলা হয়েছে, লড়েছি। আমরা জিতেওছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেই দায়িত্ব পালন করে এই মিশনকে সাকসেস করতে হবে।"
কারা কারা হতে পারেন মন্ত্রী (West Bengal Assembly Election 2026) ? এখনও পর্যন্ত তা বিজেপি সরকারি ভাবে না জানালেও সম্ভাব্য একটা তালিকা ইতিমধ্যেই হাতে এসেছে এবিপি আনন্দের। সেই তালিকা বলছে মন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, জুয়েল মুর্মু, নমুন রাই। এ ছাড়াও মনে করা হচ্ছে স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম।
আরও পড়ুন: ইভিএম পাহারায় সাখাওয়াতের ভিতরে যখন মমতা, বাইরেই ছিলেন চন্দ্রনাথ! কী করছিলেন তখন?
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ২২৪ খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন দিলীপ ঘোষ। ৮৯ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন দিলীপ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রদীপ সরকারকে ৩০ হাজারের কিছুটা বেশি ভোটে হারিয়েছেন তিনি।
জানা গিয়েছে, একগুচ্ছ কর্মসূচি ও বিজেপি বিধায়কদের শপথ গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে আজই কলকাতায় আসছেন অমিত শাহ। বিমানবন্দর থেকে তিনি যাবেন দক্ষিণেশ্বর। তারপর সেখান থেকে তিনি আসবেন নিউটাউনের হোটেলে। সেখানে বেশ কিছু ঘরোয়া বৈঠক করবেন অমিত শাহ। আগামিকাল অংশ নেবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে।
Before You Go
CM Suvendu Adhikari News: জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে




















