বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের সাঁজোয়াল এলাকায় আজ সকালে ভোটের প্রচার করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই সঙ্গে তুললেন আইপ্যাক কর্তার গ্রেফতারি-সহ একাধিক ইস্যু নিয়ে খুললেন মুখ।
আরও পড়ুন, ভোটের আগে ধুন্ধমার বরানগরে ! BJP কর্মী-সমর্থকদের উপরে 'হামলা', থানা ঘেরাও সজলদের
২০২০ সালের কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চাণ্ডেল?
দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিক আছে। পশ্চিমবঙ্গে কয়লা পাচার, গরু পাচার, পশ্চিমবাংলায় নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন। এখন তদন্ত শুরু হচ্ছে। এই অবৈধ টাকা রাজনীতি থেকে আরম্ভ করে ব্যবসা সব জায়গায় লাগছে। ফলে সমাজের মধ্যে একটা অবব্যবস্থা তৈরি হয়েছে। ভয় দেখিয়ে ভোট নেওয়া ইলেকশন জেতা এইসব টাকা ব্যবহার হয়। অবশ্যই যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হোক।
অভিষেক নালিশ করেছেন, বাংলার নির্বাচনের ঠিক ১০ দিন আগে গ্রেফতার, এটি গণতন্ত্র নয়, এটি স্রেফ ভয়ভীতি প্রদর্শন, অমিত শাহ এবং বিজেপির ক্ষমতার অপব্যবহার করছে বাংলা জিততে ?
দিলীপ বলেন, নির্বাচনের দিনও গ্রেফতার হতে পারে। এতে কোনও তিথি নক্ষত্র থাকে না। যখন মনে পড়বে তদন্তকারী সংস্থা, তাদের কাছে প্রমাণ আসবে তখন গ্রেফতার করবে। তৃণমূল পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিম বাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে সব পরিষ্কার হয়ে যাবে।
ভবনীপুরে শুভেন্দুর পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ, রাত পর্যন্ত পুলিশের ভুমিকায় ক্ষোভ, ভবনীপুর থানা ঘেরাও?
তিনি বলেন, শুধু ভবানীপুর নয়, এখানেও আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাত্রিবেলায়। আমরা অভিযোগ জানাচ্ছি।
আমাকে জেলে ঢুকিয়ে দিন, আরও বেশি ভোট পাব, না হলে গুলি করে মেরে দিন, দুর্গাপুরে কমিশন এবং বিজেপিকে তোপ মমতার?
দিলীপের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিমপ্যাথি কার্ড খেলবেন। আমাকে জেলে ঢোকাচ্ছে, আমাকে মারার চক্রান্ত হচ্ছে। এইসব বলে কিছু হবে না। হয়তো নিজের উপরে আক্রমণ করাবে। যাতে লোকের সিমপ্যাথি পান। হাত পা ভেঙ্গে এখন আর ভোট পাওয়া যাচ্ছে না তাই মৃত্যুর ভয়, মানুষকে ভয় দেখানো, সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করবেন।
ওয়াইসি বলেন, মোদী ও মমতা একই মুদ্রার দুই পিঠ, মোদী ও মমতা ভাই-বোনের মতো?
খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রশ্নের উত্তরে বলেন, ওয়াইসির কি আছে পশ্চিমবাংলায়, তার সার্টিফিকেট কে চেয়েছে।
