Bengal News Live : কমিশন-বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলনেত্রীর
Bengal Election 2026 Live : পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শহর। কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। কোথাও লজ্জার হার হল।
LIVE

Background
পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল! ক্ষমতায় এল বিজেপি! ঘরের মাঠ ভবানীপুরে হারলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুই কেন্দ্রেই জিতলেন শুভেনদু অধিকারী। শূন্য়ের গেরো কাটিয়ে বিধানসভায় খাতা খুলল সিপিএম-কংগ্রেস। তবে লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও হারের মুখ দেখতে হল অধীর চৌধুরীকে।
গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল। তৃণমূলকে উৎখাত করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল বিজেপি। তাও আবার দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে। প্রধানমন্ত্রী বলেন, "আমি আজ প্রত্য়েক বঙ্গবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার ভবিষ্য়তের জন্য় বিজেপি দিনরাত এক করে দেবে। বাংলায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। যুবকরা রোজগার করবে। প্রথম ক্য়াবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনা সুবজ পতাকা দেখানো হবে। আর, অনুপ্রবেশকারীদের ব্য়াপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শহর। কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। কোথাও লজ্জার হার হল। কোথাও দশকের পর দশক ধরে জেতা আসনেও পরাজয়ের মুখ দেখতে হল। হেরে গেলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতবার নন্দীগ্রামের পর এবার একেবারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘরের মাঠ ভবানীপুরেই তাঁকে হারালেন শুভেনদু অধিকারী।
বড়-মেজো-ছোট একের পর এক মন্ত্রীকে হারতে হল। আইনশৃঙ্খলা নিয়ে ছেলেখেলা। ক্ষমতার দম্ভ-ঔদ্ধত্য়। দুর্নীতি-চুরির খেসারত গুনে দেড় দশকেই গুটিয়ে গেল তৃণমূলের সাম্রাজ্য়। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "এই জয় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সার্বিক গণতন্ত্রের ব্য়বস্থার উপরে মানুষের যে আস্থা তার জয়। এই জয় পশ্চিমবঙ্গবাসীর জয়।"
পশ্চিমবঙ্গে বিজেপির জন্য় 'স্পেশাল ২৬'। দেড় দশক পর রাজ্য়ে ফের 'পরিবর্তন'। বিজেপি 'IN' তৃণমূল 'OUT'। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিল পশ্চিমবঙ্গবাসী। বিধানসভা ভোটে তৃণমূলকে বলে বলে গোল দিল বিজেপি। পশ্চিমবঙ্গজুড়ে এখন শুধুই 'রং দে তু মোহে গেরুয়া'। পরিবর্তনের সাইক্লোনে খড়কুটোর মতো উড়ে গেল প্রত্য়াবর্তনের স্বপ্ন।
আর জি কর-কাণ্ড থেকে নিয়োগ দুর্নীতির চোখের জল মোছাল সুষঠু ভোটের ফল। তৃণমূলকে উৎখাত করে, বিজেপিকে সিংহাসনে বসিয়ে, আবার হাসল পশ্চিমবঙ্গ।
Mamata Banerjee News Live : কমিশন-বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলনেত্রীর
বিজেপির কাছে ধরাশায়ী হয়ে ভোটে কারচুপির সাফাই মমতার
কমিশন-বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলনেত্রীর
প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে আক্রমণে মমতা
'আমার জীবনে এরকম ভোট কখনও দেখিনি'
'ভোটে এবারের এই সন্ত্রাস সব সন্ত্রাসকে ছাড়িয়ে গেছে'
'বিরোধী ঐক্য আরও জোরদার হবে'
'কাল অখিলেশ আসছে, বাকিরাও একে একে আসবে'
'ভোটের ২দিন আগে নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে'
'ভোটের আগে একের পর এক প্রশাসনিক আধিকারিককে বদল'
WB Election 2026 Live : এবার নবান্নের ভিতরে 'জয় শ্রীরাম' স্লোগান
পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের পর এবার নবান্নের ভিতরে 'জয় শ্রীরাম' স্লোগান ।
সেরা শিরোনাম




















