কলকাতা: রাজ্যে ভোটপ্রচারে এসে একাধিকবার অনুপ্রবেশকারীদের ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিতে শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবার পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি শেখ হাসিনা প্রসঙ্গ তুলেও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। তোলেন পঁহেলগাও হামলার প্রসঙ্গও।

আরও পড়ুন , বাংলার নারী নিরাপত্তায় ২৪ ঘণ্টার হেল্প ডেস্ক, মহিলাদের জন্য পরিবহন ব্যবস্থাতেও সুযোগ-সুবিধা, একগুচ্ছ প্রতিশ্রুতি অমিত শাহর

 কথা হচ্ছে অভিষেক এইমুহুর্তে শেখ হাসিনার কথা তুললেন কেন ? মূলত গত কয়েক মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে প্রায়শই শোনা গিয়েছে, বেছে বেছে অনুপ্রবেশকারীদের ধরা হবে। এবং দেশ থেকে বের করে দেওয়া হবে। এদিকে ভোটের আগে দেশজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। প্রচুর মানুষের নাম বাদ। এদের মধ্য়ে অনেকেরই অভিযোগ তাঁরা বৈধ হওয়া সত্ত্বেও তাঁদের নাম বাদ গিয়েছে। আর এদেরকেই ঢাল বানিয়ে অভিষেক 'ভূত' হাটিয়েছেন বারুইপুরে। কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন বারংবার মমতা ও অভিষেক। এবার অভিষেক সেই অনুপ্রবেশের তত্ত্বকেই সামনে রেখে কেন্দ্রকে পাল্টা হাসিনা ইস্যুতে পাল্টা নিশানা করেছেন তিনি।

মূলত, এদিন অভিষেক বলেন, 'বাংলাকে ছোট করেছে বিজেপি। কার্যত প্রকাশ্যে অমিত শাহ স্বীকার করেছেন বাংলায় বিজেপি সরকার হলে দিল্লি-গুজরাত থেকে পরিচালিত হবে। বাংলাকে বাংলাদেশ পরিচালিত করলে, দিল্লিতে শেখ হাসিনা কী করছে ? দেড় বছর ধরে কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, শেখ হাসিনা কী বাংলাদেশি ? বাংলাদেশে চিন্ময় প্রভুর ওপর আক্রমণে ভারত কী করেছে ? ১০ বছর ধরে একই ক্যাসেট বাজাচ্ছে বিজেপি। অনুপ্রবেশ আটকাতে চান, পহেলগাঁওয়ে কী হয়েছিল ? দেশের রাজধানীতে বিস্ফোরণ, জঙ্গিরা ২৬ ভারতীয়কে মেরে দিচ্ছে, এই ব্যর্থতা কার ?'

উল্লেখ্য, সালটা ২০০৮। বাংলাদেশের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সেবার শেখ হাসিনার দল আওয়ামী লীগ। খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে সেসময় একাধিক মামলা করেছিল শেখ হাসিনার সরকার। তবে গত বছর আচমকাই ঘুরে যায় চাকা। যবনিকা পড়ে শেখ হাসিনা সরকারে। শেখ হাসিনা সরকারের পতনের পরেই সব মামলা থেকে মুক্ত করা হয় তারেক রহমানকে। এরপরই আওয়ামী লিগের অধ্য়ায় শেষে, প্রায় দেড় বছর পর বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তারপর বাকিটা ইতিহাস। এদিকে মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের আমলে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের সাজা সেদেশের আদালত। এমনকি ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দিতে আবেদন জানিয়েছে বাংলাদেশের নবগঠিত তারেক রহমানের এই বিএনপি সরকার।