এক্সপ্লোর

West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?

SIR: ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় ছিল।

পশ্চিমবঙ্গে বেজে গেল বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দামামা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় নির্বাচন হতে চলেছে এই রাজ্যে। কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল, যে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের ভবিষ্যত কী হবে?

দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানিয়েছেন, "জুডিশিয়াল অফিসাররা হাইকোর্টের তদারকিতে কাজ করছেন। নতুন সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে তাঁদের নামও যুক্ত হয়ে যাবে ফাইনাল লিস্টে"। যদিও এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হচ্ছে না।

২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। এই তালিকা অনুযায়ী ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন তালিকায় ছিল। কমিশন (Election Commission Of India) সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন নিষ্পত্তির কাজ করছেন কলকাতা হাইকোর্টের নিয়োগ করা ৭০০-এর বেশি জুডিশিয়াল অফিসার।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মানুষ এর জবাব দেবে। আবার পাল্টা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যাঁরা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে।" সূত্রের খবর, এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান এবারের নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে ২ দফায়। ৪ মে হতে চলেছে ভোট গণনা। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে হতে চলেছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (Election Commission Of India) জানিয়েছে, স্বচ্ছ, হিংসমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন কাম্য। এ ছাড়াও জানা গিয়েছে, ৩০ মার্চ প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২ এপ্রিল। মনোনয়নের শেষ দিন হল এপ্রিলের ৯ তারিখ। আর মতো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হল ১০ এপ্রিল। বহু দিন পর এত কম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২০০৬ সালে শেষবার ১ দফায় নির্বাচন হয়েছিল আমাদের রাজ্যে। তারপর ২০১১ সালে ৬ দফায়, ২০১৬ সালে ৭ দফায় ও ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: রুদ্রনীলের প্রচারে 'জয় বাংলা' স্লোগান ! তৃণমূলকর্মীর সঙ্গে 'কোলাকুলি' শিবপুরের বিজেপি প্রার্থীর
রুদ্রনীলের প্রচারে 'জয় বাংলা' স্লোগান ! তৃণমূলকর্মীর সঙ্গে 'কোলাকুলি' শিবপুরের বিজেপি প্রার্থীর
Sajal Ghosh: 'এখন পরিবর্তন হবে না তো আর কবে?', সজল ঘোষের প্রচারে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়
'এখন পরিবর্তন হবে না তো আর কবে?', সজল ঘোষের প্রচারে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়
Sajal Ghosh: 'এখন পরিবর্তন হবে না তো আর কবে?', সজল ঘোষের প্রচারে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়
Sajal Ghosh: 'এখন পরিবর্তন হবে না তো আর কবে?', সজল ঘোষের প্রচারে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়
West Bengal News Today LIVE: 'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
Advertisement

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget