এক্সপ্লোর

West Bengal Assembly Election Results Live: পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'

West Bengal Assembly Election 2026 Results Live Updates: কোথায় কে জিতছেন, কোন দলের পাল্লা ভারী, ভোটগণনার প্রতি মুহূর্তের সব খবর জেনে নিন এক নজরে।

LIVE

Key Events
West Bengal Elections 2026 Live Updates constituency results full winners list latest updates counting live tmc bjp left CPIM Banglar Bidhan paschimbanga latest trends Abp Ananda West Bengal Assembly Election Results Live: পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
West Bengal Assembly Election 2026 Results Live Updates. ভোটের রেজাল্ট সরাসরি। প্রতি মুহূর্তের লাইভ আপডেট।

Background

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী পাঁচ বছরের জন্য কার হাতে থাকবে পশ্চিমবঙ্গ, পরিষ্কার হয়ে যাবে। এবারের বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের কাছে এই লড়াই গদি টিকিয়ে রাখার, অন্য দিকে বিজেপি-র চ্যালেঞ্জ তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করা। শেষ পর্যন্ত কে বিজয়ী হয়, তা আর কিছু ক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। (West Bengal Election 2026)

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর পর এই প্রথম রাজ্যে নির্বাচন হচ্ছে, তাও বিধানসভা নির্বাচন, যেখানে মসনদের নাগাল পেতে মরিয়া সব পক্ষই। সবমিলিয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ে। এখনও লক্ষ লক্ষ মানুষ 'বিচারাধীন' রয়েছেন, যাঁদের বাদ দিয়েই এবারের নির্বাচন হল। (West Bengal Assembly Election)

আর এই SIR-এর দরুণই এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল আগে থেকে আঁচ করতে গিয়ে সমস্যা পড়ে রাজনৈতিক দলগুলিও। কারণ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়লেও, এবারে ভোটদানের হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। SIR আতঙ্ক থেকেই মানুষ ভোট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, নাকি প্রতিষ্ঠান বিরোধিতায় স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে, তা নিয়ে ধন্দ রয়ে গিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। (West Bengal Assembly Election Results)

সেই নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া চললেও, প্রকাশ্যে জয় নিয়ে আত্মবিশ্বাসী দুই প্রধান দলই। তৃণমূলের দাবি, ২০০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরতে চলেছে তারা। দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠান বিরোধিতার চোরাস্রোত অলিগলিতে বইলেও, SIR-এর বিরোধিতায় এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্য় রাজ্যবাসী একজোট হয়ে বিজেপি-কে প্রত্যাখ্য়ান করবে বলে আশাবাদী জোড়াফুল শিবির। (Bengal Election 2026 Results Live)

অন্য দিকে, বিজেপি মনে করছে, শিক্ষা দুর্নীতি, আর জি করের ঘটনা এবং তাদের তুলে ধরা অনুপ্রবেশ ইস্যুই কোণঠাসা করে দিয়েছে তৃণমূলকে। যদিও SIR-এর শুরুতে, এমনকি প্রচারপর্বে 'রোহিঙ্গা', 'বাংলাদেশি' অনুপ্রবেশের কথা গেরুয়া নেতৃত্বের মুখে মুখে ঘুরলেও, এখন আর তা শোনা যাচ্ছে না। বরং তৃণমূল বিরোধিতাকেই এগিয়ে রাখছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা। (West Bengal Assembly Election 2026 Results Live Updates)

এই নির্বাচনে বেনজির ভাবে গোড়া থেকে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনও। 'লজিক্যাল ডিসক্রেপেন্সি'র নামে বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি ভোটপর্বে বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন যেভাবে বাতিল করে পুনরায় ভোট করানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ২৯৪টি আসনের মধ্যে একটিকে বাদ রেখে বাকি আসনের ফলঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও বেনজির। ফলে একসঙ্গে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হলেও, এই মুহূর্তে অধিকাংশের নজর পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে। (Bengal Election Results Live)

02:30 AM (IST)  •  05 May 2026

পানিহাটিতে জয়ী 'অভয়া'র মা

মেয়ের বিচারের লক্ষ্যে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, পানিহাটিতে জয়ী 'অভয়া'র মা। প্রায় ২৭ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে হারিয়ে দিয়েছেন বিজেপির হয়ে এবার নির্বাচনে দাঁড়ানো 'অভয়া'র মা রত্না দেবনাথ। 

22:11 PM (IST)  •  04 May 2026

Arup Biswas : বিপুল ভোটে হারলেন অরূপ বিশ্বাস

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে হারলেন অরূপ বিশ্বাস। ৬০১৩ ভোটে জয় ছিনিয়ে নিলেন বিজেপির পাপিয়া অধিকারী। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget