News Live Updates: "ক্ষমতায় এলে মহিলা ও বেকারদের মাসে ৩ হাজার টাকা", ঘোষণাপত্র প্রকাশ অমিত শাহের
West Bengal News live updates: রাজ্য-সহ সারা দেশে কোথায় কী হচ্ছে ? দেখুন একনজরে
LIVE

Background
কলকাতা: তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর পাল্টা প্রতিশ্রুতি অমিত শাহের। মাসে ৩ হাজার টাকা করে মেয়েদের মাসিক ভাতা, বেকার যুবক-যুবতীদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি।কলকাতার উন্নতির জন্য সময় বেঁধে নির্দিষ্ট কর্মসূচি, প্রতিশ্রুতি অমিত শাহের।কলকাতা মেট্রোর কাজে ১০০ শতাংশ বৃদ্ধি। সরকারি বাসে মহিলাদের জন্য শুল্কহীন পরিষেবা।ভোটের আগে রাজ্য পুলিশে ফের রদবদল।স্টিং ভিডিওর জের, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল মিম, রাজ্যে লড়বে একাই।তৃণমূলের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রতিশ্রুতি।রেশন বণ্টন দুর্নীতিতে ফের অভিযানে ইডি।
Tamil Nadu News: ফের ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুতে
ফের ভয়াবহ বিস্ফোরণ ! তামিলনাড়ুর পুলিপ্পারাইপাত্তি-র কাছে শিবাকাশিতে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে বলে সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর। চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার। তারমধ্য়েই পুলিশ, দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।
Donald Trump : কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের
কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের, সেরা অস্ত্রে ঠাসা যুদ্ধজাহাজ পাঠানোর হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের
সেরা শিরোনাম




















