এক্সপ্লোর

Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

Ranojoy Bishnu on Ambarish Bhattachary: অম্বরীশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বন্ধু রণজয় বিষ্ণু।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রণজয় বিষ্ণু অভিনেতার অম্বরীশ ভট্টাচার্য্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।
  • রণজয় অভিযোগ করেন, অম্বরীশ তাঁর জন্মদিনের পর বন্ধুদের খাওয়াতে পালিয়ে যান।
  • অম্বরীশ অভিযোগ স্বীকার করে বন্ধুকে পার্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
  • অম্বরীশ মজা করে বলেন, বিল রণজয়ই দেবেন।

কলকাতা: জন্মদিনে গুরুতর অভিযোগ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) বিরুদ্ধে। তিনি নাকি জন্মদিনের পরেই পালিয়ে যান! তাই প্রত্যেকবার জন্মদিনে মিস হয়ে যায় খাওয়া! গুরুতর এই অভিযোগ আরেক অভিনেতার। রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu)। দীর্ঘদিন ধরে অম্বরীশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব। বিভিন্ন চরিত্রে তাঁরা একসঙ্গে নজর কেড়েছেন, একসঙ্গে কাজ করেছেন বড়পর্দাতেও। বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েই এই গুরুতর অভিযোগ করেছেন রণজয়। সব শুনে, এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla)-র মাত্রমে, প্রিয় বন্ধুকে কী বার্তা বার্থ ডে বয়ের?

আজ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একাধিক ছবি পোস্ট করে রণজয় লিখেছেন, 'শুভ জন্মদিন ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা এবং আলিঙ্গন। তুই অনেক ভাল থাক, সুস্থ থাক, আরও অনেক ভাল ভাল কাজ কর। আর তুই জানিস যে, যখনই তোর কোন ভাল কাজ দেখি ,কতটা খুশি আমি হই ,খুব ভালোবাসি তোকে। দেখতে দেখতে বন্ধুত্বের বারোটা বছর কেটে গেল। তোর শিল্পী সত্তার তরোয়ালের আরও বেশি করে শান ধরুক। তোর সুমধুর গলায় সরস্বতী বিরাজমান থাকুক আজীবন। এই বারে আসল কথায় আসি... অনেকদিন হল। অনেকগুলো বছর হল, এবার জন্মদিনের খাওয়াটা খাওয়া।। জন্মদিনের পরই পালিয়ে যাওয়াটা বন্ধ কর ,বন্ধুদেরকে ডেকে খাওয়া। তোকে ভালবাসি।'

অম্বরীশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বন্ধু রণজয় বিষ্ণু। সঙ্গে অভিযোগ ও করেছেন, অম্বরীশ নাকি জন্মদিনে খাওয়াতে চান না! জন্মদিনে নাকি পালান? শুনেই হেসে অম্বরীশ বললেন, 'রণজয় একদম সত্যি কথা বলেছে। ওর অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি। রণজয় আমায় বহুবার খাইয়েছে। অনেক পার্টিতে, অনেক জায়গায় নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সত্যিই ওকে আমার কখনও সেভাবে খাওয়ানো হয়নি। কিপটেমির জন্য নয়, আমার উদাসীনতার জন্যই কখনও হয়ে ওঠেনি। আগামী ২২ তারিখ রণজয়ের জন্মদিন, ও আমার বহু বছরের বন্ধু। যথারীতি ও আমায় নিমন্ত্রণ করেছে। কিন্তু আমার শহরের বাইরে একটা শ্যুটিং রয়েছে, ফলে যেতে পারব না। গত বছর ও যেতে পারিনি। কিন্তু এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে রণজয়কে কথা দিচ্ছি, ২২ তারিখ উপস্থিত থাকতে না পারলেও তার পরে যে কোনও একটা দিন, ওকে, ওর কাছের মানুষদের আর আমাদের ২ জনেরই কিছু বন্ধুরা রয়েছে, তাঁদের সবাইকে নিয়ে একটা পার্টি দিচ্ছি। হইচই হবে, খাওয়া দাওয়া হবে। তবে বিলটা রণজয়ই দেবে। ও তো শুধু আমায় খাওয়াতে হবে বলেছে... খাবারের পয়সা তো আমায় দিতে বলেনি...'

মুচকি হাসি বার্থ ডে বয়ের মুখে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bengali Web Series: পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
Rahul Last Film: বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
Dev-Anirban: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
Rahul Death Controversy: 'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget