Tara Sutaria: প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, অবশেষে মুখ খুললেন তারা সুতরিয়া! কী জানালেন?
Tara Sutaria News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তারা বলেছেন, তিনি মানসিক শান্তির ওপর ইদানিং ভীষণ জোর দেন

কলকাতা: সম্প্রতি গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তারা সুতারিয়া (Tara Sutaria)। জানা গিয়েছে, প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে তারার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, এপি ঢিল্লোঁর সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি তারা আর তাঁর প্রেমিকের মধ্যে সম্পর্কের সূত্রপাত। প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গেই এপি ঢিল্লোঁর কনসার্ট শুনতে এসেছিলেন তারা। আর সেখানেই, এপি ঢিল্লোঁ তাঁকে মঞ্চে ডেকে নেন ও গান করতে করতেই তাঁর গালে চুম্বন করেন। দর্শকাসন থেকে গোটাটাই দেখেন, বীর পাহাড়িয়া। আর তারপরেই নাকি, সম্পর্কে ইতি টেনেছেন এই তারকা যুগল! তবে এবার, সম্পর্ক আর মানসিক শান্তির কথা বলেছেন।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তারা বলেছেন, তিনি মানসিক শান্তির ওপর ইদানিং ভীষণ জোর দেন। তিনি উদ্বেগকে সামলাতে শিখে গিয়েছেন, মনকে নিয়ন্ত্রণ করতেও শিখে গিয়েছেন। জীবনে বড় পরিবর্তন আসার পরে, তিনি আত্ম অনুসন্ধানের ওপর জোর দিয়েছেন। তারার কথায়, 'মানসিক শান্তি আমাদেরই হাতে রয়েছে। আমরা জানি, মনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়।' এর আগেও তারা বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা পছন্দ করেন না। ব্যক্তিগত জীবন তিনি আড়ালেই রাখতে পছন্দ করেন। তিনি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাকতেই পছন্দ করেন আর এতেই তাঁর মন শান্ত হয়।
শোনা যায়, এপি ঢিল্লোঁর কনসার্টেই নাকি যত কাল, যত সমস্যা। মঞ্চে তারা সুতরিয়ার সঙ্গে এপি ঢিল্লোঁর ওই ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। সেই কারণেই তাঁরা নাকি সম্পর্কে ইতি টেনেছেন। এপি-র অনুষ্ঠানে বীরের সঙ্গেই পৌঁছে গিয়েছিলেন তারা সুতরিয়া। অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে ওঠেন তারা। এপি ঢিঁল্লোকে তিনি জড়িয়ে ধরেন। কিন্তু সঙ্গীতশিল্পী হঠাৎ, তারার গালে চুম্বন করেন। তখন এপি গাইছিলেন তাঁর গান 'থোড়ি সি দারু'। গানের মিউজ়িক ভিডিওতে তারাকেই দেখা গিয়েছিল। অনুষ্ঠানে দর্শকের মাঝে দাঁড়িয়ে দেখছিলেন বীর। তিনি যেন গোটা বিষয়টা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ার অনেকেই দাবি করেন, এ বার সম্পর্কটা ভেঙেই যাবে, খোলা মঞ্চে প্রেমিকের সামনে প্রতারণা করলেন তারা। নানা কটাক্ষ ধেয়ে আসে তারার দিকে।
আর এপরেই খবর ছড়ায়, তারা আর বীর নাকি তাঁদের সম্পর্কে ইতি টেনেছেন। তাঁরা আর সম্পর্কটা নাকি টেনে নিয়ে যেতে চান না। তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও বিবৃতি দেননি তাঁরা।























