এক্সপ্লোর

Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

Anik Dutta News: নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানান সিনেমাপ্রেমী, সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা-অভিনেত্রীরা।

কলকাতা: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক অনীক দত্তর। চোখের জলে চিরবিদায় নিলেন 'ভূতের ভবিষ্য়ৎ'-এর স্রষ্টা। 'অপরাজিত' পরিচালকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা-অভিনেত্রীরা। পঞ্চভূতে বিলীন হলেন 'ভূতের ভবিষ্য়ৎ'-এর স্রষ্টা। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে হল পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। চোখের জলে চিরবিদায় নিলেন 'অপরাজিত' পরিচালক। পিস ওয়ার্ল্ড থেকে এদিন সকাল সাড়ে ৯টায় বের করা হয় পরিচালকের দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নন্দনে।

নন্দন থেকেই অনীককে শেষ শ্রদ্ধা

নন্দনের নামকরণ এবং নামাঙ্কন করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। সত্য়জিৎ রায়ের 'পথের পাঁচালি' তৈরির নেপথ্য়কাহিনি 'অপরাজিত' ছবিতে তুলে ধরেছিলেন অনীক দত্ত। যদিও সেই ছবি জায়গা পায়নি নন্দনে। সেই নন্দনেই শুক্রবার সকাল থেকে, শায়িত ছিল পরিচালকের মরদেহ। নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানান সিনেমাপ্রেমী, সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা-অভিনেত্রীরা।  নন্দন থেকে সকাল ১১টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওয় নিয়ে যাওয়া হয় প্রয়াত পরিচালকের দেহ। এনটি ওয়ানেও পরিচালককে শেষ শ্রদ্ধা জানান অনেকে। বুধবার, হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালকের। ছাদে মেলে সুইসাইড নোট। মেয়ে সুইডেনে থাকায়, পরিচালকের দেহ শুক্রবার সকাল পর্যন্ত রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার নন্দন, এন টি ওয়ান হয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ শুরু হয় অন্তিম যাত্রা। শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে।

এনটি ওয়ান স্টুডিওতে রবীন্দ্রসঙ্গীতে শেষবিদায় অনীককে

আজ অনীক দত্তকে এনটি ওয়ান স্টুডিও থেকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। আজ এনটি ওয়ান স্টুডিওতে অনীক দত্তকে শেষ বিদায় জানানো হয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে। বাবার প্রিয় গান গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, কন্যা ঐশী। এদিন পরিচালককে শেষ বিদায় জানাতে জিৎ, জিতু কমল থেকে শুরু করে রুদ্রনীল সেনগুপ্ত সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা হাজির হলেও, এদিন আসেননি দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রচনা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সায়নী ঘোষ, শতাব্দী রায় সহ, বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। স্বস্তিকা অনীক দত্তের প্রথম সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন। আশ্চর্যজনকভাবে, অনীক দত্তের শেষযাত্রায় সামিল হলেন না, 'ভূতের ভবিষ্যৎ'-এর 'কদলীবালা'। এলেন না সব্যসাচী চক্রবর্তী, রজতাভ দত্তেরাও। তাঁরাও অনীক দত্তের ছবিতে কাজ করেছিলেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
Swarup Biswas Arrest: কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget