এক্সপ্লোর

Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!

Anirban Chakraborty and Saptarshi Maulik: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই, টলিউডের একের পর এক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, কলাকুশলীরা মুখ খুলেছেন।

কলকাতা: আজ একেনবাবু সিরিজের নতুন সিনেমা ঘোষণা হয়েছে, 'কেরালায় কুরুক্ষেত্র' (Kerala-e Kurukshetra)। এবার নতুন সিজনে, একেনবাবু পাড়ি দিচ্ছেন কেরালায়। তবে টলিউডে যে পরিস্থিতি চলছে, সেটাকে 'কুরুক্ষেত্র' বলাই চলে। গতকালই গ্রেফতার হয়েছেন, স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। দীর্ঘ কয়েক বছর ধরে, ফেডারেশনের সর্বেসর্বা হয়ে বসেছিলেন তিনি। গতকাল, অর্থাৎ ৫ জুন, নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই, টলিউডের একের পর এক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, কলাকুশলীরা মুখ খুলেছেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে এদিন মুখ খুললেন, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), এবংর সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik)! কী বললেন তাঁরা?

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে অনির্বাণ ও সপ্তর্ষি

'আমরা এমন অনেক ঘটনা এতদিন শুনতে পেতাম, এবার সেটা যে সত্যি তা জানা গিয়েছে।  যেখানে যে সমস্ত অন্যায় হয়েছে বা অন্যায় কাজকর্ম হয়েছে সেটা যে বন্ধ হওয়া দরকার সেটা নিয়ে কোন সন্দেহ নেই। এবং সেই সমস্ত অনৈতিক কাজকর্মের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক তাদের শাস্তি পাওয়া প্রয়োজন।' অভিনেতা সপ্তর্ষি মৌলিক স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, 'আমার সব সময় মনে হয়ে এসেছে অভিনেতা অভিনেত্রীদের একটি রাজনৈতিক রঙে না রাঙলে কাজ পেতে অসুবিধা হবে, আর না হলে কোন ব্যক্তির ঘনিষ্ঠ হতে হবে, আর এই ধারণাটা কি আমার ভুল মনে হয়। শিল্পীদের মাপকাঠি হওয়া উচিত সে কতটা শৈল্পিকভাবে ভাবনা চিন্তা করতে পারছেন।'

স্বরূপ ছিলেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি। অভিযোগ, তিনি ছড়ি ঘোরাতেন গোটা বাংলার চলচ্চিত্র জগতের উপর। কারা কাজের সুযোগ পাবেন, কারা পাবেন না... কাদের ব্যান করা হবে...
হলে কোন সিনেমা চলবে... সবটাই ঠিক হত স্বরূপ বিশ্বাসের অঙ্গুলিহেলনে। বারবার অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের রোষে পড়লেই কার্যত কেরিয়ার খতম! অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জীব ঘোষ বলছেন, 'আমি মুম্বই ও কলকাতায় কাজ করতাম। ২০০৯-১০ কাজ করতাম। কিন্তু নতুন সরকারের আমলে কাজ করতে পারিনি। গ্রেফতারিতে রিলিফ। এই ১২ বছর যে কষ্ট করেছি।'

এবার অন্তত ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া... মুছে যাবে ব্যান রাজনীতি...আশা করছেন শিল্পী, কলা-কুশলীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Advertisement

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget