এক্সপ্লোর

Aparajita-Debdoot: শিশুসুরক্ষার গুরুত্ব নিয়ে আসছে অপরাজিতা-দেবদূতের নতুন সিনেমা

Tollywood New Film: পরিচালক ও প্রযোজকের তরফ থেকে জানানো হচ্ছে, 'শিহরণ' সিনেমাটি এমন একটা ঘটনা নিয়ে তৈরি, যা একটি শিহরণ জাগানোর মতন ঘটনা নিয়ে তৈরি

কলকাতা: নতুন সিনেমায় অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। আসছে নতুন সিনেমা 'শিহরণ'। ছবিটি পরিচালনা করছেন, বাপ্পা বন্দ্যোপাধ্যায় (Bappa Bandyopadhyay)। স্কোয়্যার ওয়ান এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই সিনেমাটি করছেন 'বিশ্বজিৎ বালটি'। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অঞ্জনা বসু, দেবদূত ঘোষ, এলসা ঘোষ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, বিশ্বরূপ বিশ্বাস, দীপঙ্কর পাল, রাহুল গোস্বামী, সুস্মিতা চন্দ্র, সুব্রত গঙ্গোপাধ্যায়, কৌশানী মজুমদার ও অন্যান্যরা। 

পরিচালক ও প্রযোজকের তরফ থেকে জানানো হচ্ছে, 'শিহরণ' সিনেমাটি এমন একটা ঘটনা নিয়ে তৈরি, যা একটি শিহরণ জাগানোর মতন ঘটনা নিয়ে তৈরি। বর্তমানে মানুষ অনেক শিক্ষিত, সমাজ ও অনেক উন্নত। তবে তারপরেও মাঝেমধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নেয় শিশুদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনা। দৈনন্দিন জীবনের এই ঘটনাগুলো শুনলে, ভয়ে শিউরে উঠবেন যে কোনও সাধারণ মানুষ। এই ছবি বিশেষ করে বাবা মায়েদের জন্য তৈরি। এই সিনেমা বাবা মায়েদের কাছে একটি শিক্ষণীয় বিষয় হবে। সন্তানকে শুধু শিক্ষিত করে তোলাই নয়, সুরক্ষার সমস্ত দিকগুলি দিয়ে তাকে সচেতন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সন্তানকে এটাও শেখাতে হবে যে কীভাবে সে সুরক্ষিত থাকবে। সন্তানের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, সেই দিকে বাবা মাকেই নজর রাখতে হবে। তার সঙ্গে বন্ধুর মতো হয়ে উঠতে হবে যাতে সে সমস্ত বিষয় বাবা মাকে বলতে পারে। ছোটদের জীবনের নানা ছোট ছোট দিক বুঝে নিতে হবে। কোথায় আনন্দ, কোথায় দুঃখ সবটা জানতে হবে। ছোট ছোট প্রশ্ন করে বুঝতে হবে, কেমন আছে তারা? তাদের মনের ভিতরে ঢোকার চেষ্টা করতে হবে। তাদের জীবন সুরক্ষিত করতে হবে। এই বিষয়গুলি নিয়েই আসছে নতুন ছবি 'শিহরণ'।

সিনেমাটির সঙ্গীত পরিচালক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। ছবির গানগুলি লিখেছেন, গৌতম ও সুস্মিত। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন বাদল সরকার। ছবির রূপটান শিল্পী কিশোর দাস। ছবির আর্ট ডিরেক্টর সম্রাট চন্দ্র।

সদ্যই 'বানসারা' বলে একটি সিনেমার শ্যুটিং শেষ করেছেন অপরাজিতা। শহর থেকে অনেকটা দূরেই এই ছবির একটা বড় অংশের শ্যুটিং হয়েছে। অপরাজিতা আঢ্যের ১২ দিনের শিডিউল ছিল। শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অপরাজিতা বলেছিলেন, 'বানসারা-র শ্যুটিং করতে যেখানে গিয়েছিলাম, সেখানে কোনও নেটওয়ার্ক ছিল না। ফলে কেউ আমায় বিরক্ত করতে পারেনি। এটা আমার ভীষণ ভাল লেগেছে। আর ওখানে প্রচণ্ড ঠাণ্ডা ছিল। সবাই কার্যত জমে যাচ্ছে। পরিচালক থেকে শুরু করে সবাই পালাতে পারলেই বাঁচে। কেউ কেউ তো দেখছি গায়ে কম্বল ও জড়িয়ে নিচ্ছে। আর তার মধ্যে একটা পাতলা শাড়ি পড়ে সারা রাত ধরে, জলে ভিজে প্রায় প্রত্যেকটা দিন শ্যুটিং করেছি। সব মিলিয়ে খুব মজা করেছি।' প্রথমে নাকি এই সিনেমাটা করতে রাজি হননি অপরাজিতা। পরে চিত্রনাট্য শুনে অভিনেত্রীর ভীষণ পছন্দ হয়। আর তার পর থেকেই শ্যুটিংয়ের পরিকল্পনা শুরু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget