এক্সপ্লোর

Arijit Singh-Iulia Vantur: সলমন খানের প্রেমিকার সঙ্গে জুটি বাঁধলেন অরিজিৎ সিংহ, ভ্যালেন্টাইন্স ডে-র আগে বড় চমক

Arijit Singh News: শুক্রবার ছবিতে অরিজিতের গাওয়া ‘তেরে সঙ্গ’ গানের টিজ়ার প্রকাশ করা হয়েছে।

মুম্বই: হাতের কাজগুলি শেষ করবেন। তার পর আর ছবিতে গান গাইবেন না। অরিজিৎ সিংহের ঘোষণায় মনভার অনুরাগীদের। সেই আবহেই সকলকে নতুন উপহার দিলেন অরিজিৎ। প্রেমদিবসের আগে ‘Echoes of Us’ ছবিতে অরিজিতের গাওয়া নতুন গান মুক্তি পাচ্ছে। গানটিতে গলা মিলিয়েছেন সলমন খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুর। সলমনের সঙ্গে একসময় চরম বিরোধ দেখা দিয়েছিল অরিজিতের। তবে বর্তমানে তাঁদের সম্পর্ক মধুর বলে শোনা যায়। (Arijit Singh News)

‘Echoes of Us’ একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। শুক্রবার ছবিতে অরিজিতের গাওয়া ‘তেরে সঙ্গ’ গানের টিজ়ার প্রকাশ করা হয়েছে। গানে অরিজিতের সঙ্গে গলা মিলিয়েছেন ইউলিয়া খোদ। তবে তাঁর গাওয়া অংশটুকু প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন ইউলিয়া। সলমনের প্রযোজনা সংস্থাই ছবিটি প্রযোজনা করছে। ছবির মিউজ়িকও Salman Khan Films Music-এর অধীনে।(Arijit Singh-Iulia Vantur)

তবে ইউলিয়ার সঙ্গে অরিজিতের এই জুগলবন্দি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সলমনের সঙ্গে একসময় ঘোর বিরোধ ছিল। ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিৎ যে টিপ্পনি করেন, যা সলমন ভাল ভাবে গ্রহণ করেননি বলে শোনা যায়। এর পরই নাকি সলমনের একাধিক ছবি থেকে ছেঁটে ফেলা হয় অরিজিৎকে। পরিস্থিতি এমন হয় যে সোশ্যাল মিডিয়ায় সলমনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন অরিজিৎ। ‘সুলতান’ ছবিতে তাঁর গাওয়া ‘জগ ঘুমিয়া’ গানের ভার্সনটি রাখতে কাতর আর্জি জানান। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iulia V Vantur (@vanturiulia)

সেই নিয়ে বেশ কয়েক বছর সলমন এবং অরিজিতের সেই ‘ভুল বোঝাবুঝি’ বেশ কয়েক বছর বিদ্যমান ছিল। তবে সম্প্রতি সলমন জানান, ভুলটা তাঁর তরফেই হয়েছিল। অরিজিৎকে ‘ভাল বন্ধু’ বলেও উল্লেখ করেন তিনি। ‘টাইগার ৩’ ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ। সলমনের আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এও অরিজিতের গান রয়েছে। আর সেই গান মুক্তি পাওয়ার পর দিনই প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেন অরিজিৎ। এবার ইউলিয়ার সঙ্গে তাঁর গানটিও মুক্তি পাচ্ছে।

গত বছর ‘Echoes of Us’ ছবিটির ঘোষণা হয়। ছবিতে ইউলিয়ার বিপরীতে রয়েছেন অভিনেতা দীপক তিজোরি। সঙ্গীতের গানের জগতে পা রেখেছেন ইউলিয়া। বলিউডে কেরিয়ার গড়ার ক্ষেত্রে সলমনের ভূমিকা যে গুরুত্বপূর্ণ, ইউলিয়া নিয়েই সেই ইঙ্গিত দিয়েছেন। তাঁর বক্তব্য, “ও প্রথম ব্যক্তি যে আমার কণ্ঠের প্রতি আস্থা রেখেছিল, আমার প্রতিভাকে বিশ্বাস করেছিল। আমি নিজে যখন সন্দিহান ছিলাম, ও-ই আমাকে উৎসাহ জোগায়।” এমনকি খারাপ পরিস্থিতিতেও সলমন তাঁকে উৎসাহ জুগিয়ে যান বলে জানান ইউলিয়া।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget