এক্সপ্লোর

Bengali Web Series: পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!

Hoichoi New Web Series: এর আগে, পরমব্রতর পরিচালনায় 'ভোগ' ওটিটিতে সাফল্য পেয়েছিল। সেই সিরিজই সাহস যুগিয়েছে, 'রক্তফলক'-কে নিয়ে আসার।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেত্রী মোহনা মাইতি পরমব্রতর পরিচালনায় 'রক্তফলক' ওয়েব সিরিজে আসছেন।
  • শাশ্বত চট্টোপাধ্যায় আগমবাগীশ, অর্জুন চক্রবর্তী বর্জ্রকেতু এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায় মায়ারানির চরিত্রে।
  • সিরিজটি ১ মে থেকে হইচই-তে দেখা যাবে, মোহনা তিতলির ভূমিকায় অভিনয় করছেন।
  • গল্পে দেখানো হয়েছে শাশ্বত এক তন্দ্রসিদ্ধ পন্ডিত, অর্জুন অভিশপ্ত বর্জ্রকেতু।

কলকাতা: ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maiti)। এর আগে একাধিক ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। আর এবার, নতুন সফর শুরু করতে চলেছেন তিনি। পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালনায়, হইচই (Hoichoi)-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'রক্তফলক'। অভীক সরকারের গল্প অবলম্বনে এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন, শান্তনু মিত্র নিয়োগী। মুখ্যচরিত্রে অভিনয় করছেন, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তাঁকে দেখা যাবে আগমবাগীশের ভূমিকায়। অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) থাকছেন বর্জ্রকেতুর ভূমিকায়। কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) থাকছেন মায়ারানির ভূমিকায়। মোহনা মাইতিকে দেখা যাবে তিতলির ভূমিকায়। 

এর আগে, পরমব্রতর পরিচালনায় 'ভোগ' ওটিটিতে সাফল্য পেয়েছিল। সেই সিরিজই সাহস যুগিয়েছে, 'রক্তফলক'-কে নিয়ে আসার। এই সিরিজে আগমবাগীশের ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে। তিনি একজন তন্দ্রসিদ্ধ পন্ডিত। বিশ্বাস আর নিষিদ্ধ জ্ঞানের সূক্ষ্ম সীমানায় হেঁটে চলেন তিনি। গভীর অন্তর্দৃষ্টি থাকলেও সেই জ্ঞান সর্বসমক্ষে প্রকাশ্যে আনতে চান না তিনি। কিন্তু তাঁর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি না চাইতেই এমন সমস্ত বিষয় দেখে ফেলেন, যেগুলি তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে। একটি ঘটনার মধ্যে পড়ে তিনি উপলদ্ধি করেন, এই ঘটনা নতুন নয়, এটা একটা ঘটনার পুনরাবৃত্তি। 

এই ছবিতে অর্জুনকে দেখা যাবে বর্জ্রকেতুর ভূমিকায়। তিনি টেনিয়া নামেও পরিচিত। টেনিয়া এমন একটা চরিত্র যে ভীষণ পরিশীলিত, পরিপাটি। যাঁকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে মানুষ। তার চেহারা, সুমিষ্ট থা এই সমস্তকিছু দিয়ে টেনিয়া খুব সহজে আকর্ষণ করে নিতে পারে তরুণী মেয়েদের। তবে তার এই মুখোশের আড়ালেই রয়েছে তার এক নগ্ন বীভৎস রূপ। যখনই কেউ তার নাগালের মধ্যে চলে আসে, তখনই টেনিয়া হয়ে ওঠে দানবীয়। গল্প যত এগোয়, ততই প্রকাশ পায় যে, টেনিয়া আসলে মানুষ নয়। সে অতীতের একটা অভিশাপের অংশ। শতাব্দীর পর শতাব্দী, যে একটা অভিশাপ, একটা ভয়াল স্মৃতি বহন করে নিয়ে চলে।

মায়ারানি হল অতীতের এক শুভশক্তি। যিনি একজন মা, কিন্তু তিনি তাঁর সন্তানকে নিয়ে আতঙ্কিত। মায়ারানি আসলে এই টেনিয়ার মা। খুব অল্প বয়স থেকেই মায়ারানি বুঝতে পারে, টেনিয়া স্বাভাবিক সুস্থ নয়। প্রাণীদের প্রতি নৃশংসতা, অস্বস্তিকর দৃষ্টি, সমস্ত বিষয়ে অযাচিত কৌতুহল..এগুলি ছিল মায়ারানির কাছে উৎবেগজনক। সন্তানকে সৎ পথে নিয়ে আসার জন্য, তাঁর চেষ্টা অনর্গল। তিনি চেষ্টা করেন টেনিয়াকে নিয়ন্ত্রণে রাখতে, পথ দেখাতে, তাঁকে যেমন নিজের কাছ থেকে, তেমনই পৃথিবীর কাছ থেকেও আড়াল করতে।

তিতলি অভিনয় করছেন মোহনার চরিত্রে। একজন অল্পবয়সী তরুণী যে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট। সেখানেই তার আলাপ হয়, স্যামের সঙ্গে। তিতলি জানতে পারেন না, স্যামই আসলে টেনিয়া। তিতলি বুঝতে পারে না যে সে কীভাবে একটা বিশ্বাসঘাতকতার ফাঁদে জড়িয়ে পড়ছে। শুধু নিজে নয়, নিজের ছোট বোনেদের ও এই বিপদে জড়িয়ে ফেলে তিতলি।

মে মাসের ১ তারিখ থেকেই হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shiboprosad Mukherjee: জন্মদিনে শিবপ্রসাদ এক্কেবারে 'ফ্যামিলিওয়ালা'! কোন চমক দিলেন পরিচালক-অভিনেতা?
জন্মদিনে শিবপ্রসাদ এক্কেবারে 'ফ্যামিলিওয়ালা'! কোন চমক দিলেন পরিচালক-অভিনেতা?
Delhi High Court: সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস? ‘ধুরন্ধর ২’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কেন্দ্রকে হস্তক্ষেপ করতে বলল আদালত
সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস? ‘ধুরন্ধর ২’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কেন্দ্রকে হস্তক্ষেপ করতে বলল আদালত
Srijla Guha: দীর্ঘদিন পরে ছোটপর্দায় দেখা যাবে সৃজলা গুহকে! কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?
দীর্ঘদিন পরে ছোটপর্দায় দেখা যাবে সৃজলা গুহকে! কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?
Jojo Mukherjee Health: গুরুতর অস্ত্রোপচার করতে হল, হাসপাতালে ভর্তি জোজো! কী হয়েছে সঙ্গীতশিল্পীর?
গুরুতর অস্ত্রোপচার করতে হল, হাসপাতালে ভর্তি জোজো! কী হয়েছে সঙ্গীতশিল্পীর?
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget