এক্সপ্লোর

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী

Big Boss Bangla News: জয়শ্রী বলেন, 'বিগ বসের ঘরে খেলা একেবারে জমে উঠেছে। আজ থেকে নয়, অনেকদিন থেকেই আমি বিগ বসের বড় ফ্যান'

কলকাতা: 'বিগ বস বাংলা' (Big Boss Bangla)-র ঘরে, ক্যাপ্টেন হওয়ার পর থেকেই বারে বারে চর্চায় উঠে আসছেন, অভিনেতা ভরত কল (Bharat Kaul)। কখনও তিনি বাকবিতণ্ডায় জড়াচ্ছেন আরেক প্রতিযোগী, তনুশ্রীর সঙ্গে। কখনও আবার তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত বা একাধিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগও উঠেছে যে, ভরত কল যে সমস্ত ভাষার ব্যবহার করছেন বা, যে সমস্ত কথা বলছেন বিগ বস হাউসে, তাতে তাঁর পরিবারই লজ্জিতবোধ করবেন। আর এই বিষয়টি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, কী বলেছেন জয়শ্রী? 

'বিগ বস' নিয়ে ভিডিও ভরত-পত্নী জয়শ্রীর, কী বললেন?

এদিন একটি ভিডিও পোস্ট করে জয়শ্রী বলেন, 'বিগ বসের ঘরে খেলা একেবারে জমে উঠেছে। আজ থেকে নয়, অনেকদিন থেকেই আমি বিগ বসের বড় ফ্যান। তবে এর আগে আমি বিগ বস নিয়ে কখনও কোনও ভিডিও করিনি। নিজে কথা কখনও বলিনি। আপনারা কি কালকের এপিসোডটা দেখেছেন? ভরত একটু মজা করতে ভালবাসে। এর আগেও ও একজনের সঙ্গে মজা করেছিল। গতকাল যে ব্যাপারটা হয়েছে.. আপনারা সবাই জানেন, সৃজলা রান্না করতে ভালবাসে, রান্নাঘরে কাজ করতে ভালবাসে। আমার মনে হয়, ওটা ওর শখ। ভরত জয়িতাকে বলল, 'যা জয়িতা একটু চা করে নিয়ে আয়।' তখন ওখানে যা বসেছিল, সবাই বলল, 'হ্যাঁ হ্যাঁ যা.. চা করতে গেলে কিন্তু সৃজলা খুব রেগে যাবে। আপনারা জানেন ওখানে কারা বসেছিল। মজার ছলেই ঘটনাটা ঘটে গেল। কিন্তু যেই রাত বাড়ল, ওখানে যারা বসেছিল, তারাই গিরগিটির মতো রং বদলে নিল। যেই রাতের আলোটা নিভল, সবাই মিলে গোলটেবিল করে বসে পড়ল, আর সৃজলাকে ভরতের নামে কান ভাঙাতে লাগল। ওরা বলল, 'জানিস.. তুই যখন রান্না করছিলি, তখন ভরতদা জয়িতাকে বলল, 'যা জয়িতা গিয়ে চা করে নিয়ে আয়। এটা বললেই সৃজলা ভীষণ রেগে যাবে' বুঝতে পারলি..' এরকম কেন করছো তোমরা? তোমাদের কি ভরতকে ভয় করছে? ও কি একটু বেশিই স্ট্রং? জানি না কেন করছো, কিন্তু আমার বেশ মজাই লাগছে। তোমরা এরকম করতে থাকো। তোমরা যারা আছো, তারা প্রত্যেকে ভাল করে খেলো, সবাইকে 'অল দ্য বেস্ট' বলছি আমি, আমার তরফ থেকে..'

 

আরও পড়ুন: Dev with Family: বৃষ্টিতে ইছামতির তীরে দেবের 'ফ্যামিলি টাইম', ছবির প্রচারের ফাঁকে ফুরসতের ছবি

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
Nana Patekar Death: 'একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে', ৪ দিন আগে গোয়ার অনুষ্ঠানে মৃত্যু নিয়ে এমনটাই বলেছিলেন নানা পাটেকর
'একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে', ৪ দিন আগে অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন নানা পাটেকর
Nana Patekar Death: অসুস্থবোধ করায় ফোন করেছিলেন নানা পাটেকর, গভীর রাত হওয়ায় কথা হয়নি বন্ধুর সঙ্গে
অসুস্থবোধ করায় ফোন করেছিলেন নানা পাটেকর, গভীর রাত হওয়ায় কথা হয়নি বন্ধুর সঙ্গে
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget