এক্সপ্লোর

Uttam Kumar Birthday: ১০০ বছর পরেও অমলিন উত্তমকুমার.. মহানায়কের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি সরকারের, হাজির টলিউডও

Uttam Kumar Birthday Celebration: অনুষ্ঠানে হাজির ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, জিৎ, দেব, ঋতুপর্ণা, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষরা

কলকাতা: রাজ্য সরকারের তরফে ধুমধাম করে পালন করা হল মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী। রবীন্দ্রসদন থেকে ট্রিবিউট ওয়াকে হাঁটলেন মুখ্যমন্ত্রী। ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জিৎ-সহ টালিগঞ্জের বহু কলাকুশলী। নন্দনে কেক কাটা হল। উত্তম কুমারের পরিবারের সদস্যদের পায়েস খাইয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

'মহানায়ক' উত্তমকুমারের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন

মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকীতে এমনই সব টুকরো টুকরো মুহূর্তের কোলাজ তৈরি হল... বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 'আমরা মহানায়কের জন্ম শতবার্ষিকীকেও সমান গুরুত্ব দিয়ে সারা বর্ষব্যাপী নানা প্রোগ্রাম করছি। এই বর্ষে ওঁর নামাঙ্কিত যেখানে যেখানে প্রতিষ্ঠান রয়েছে, তাকে সংস্কার, পুনর্নির্মাণ এবং আগামীকাল সকাল ১১টায় আমাদের একটি উত্তমকুমার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে, তার ভূমিপূজন, আমাদের আছে, সেখানেও আমরা কাল অনুষ্ঠান করব।'

অনুষ্ঠানে হাজির ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, জিৎ, দেব, ঋতুপর্ণা, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও। এদিন তিনি বলেন, 'এই যে আজকে অনুষ্ঠানটা হল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা অসম্ভব খুশি উত্তম দা-র শতবর্ষ পালন হল। এটা অসম্ভব আনন্দের ব্যাপার।' উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে 'ট্রিবিউট ওয়াক'-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান প্রসেনজিৎ, ঋতুপর্ণা, জিৎ-সহ টালিগঞ্জের বহু কলাকুশলী। রবীন্দ্র সদনের সামনে থেকে বিড়লা প্ল্যানেটারিয়াম হয়ে পদযাত্রা শেষ হয় গগনেন্দ্র প্রদর্শনশালায়। সেখানে উত্তম কুমারকে নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।

এরপর নন্দনের একতারা মুক্ত মঞ্চে মহানায়কের জন্মদিন পালন করা হয়। কেক কাটা, পায়েস খাওয়া, গান, সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে মহানায়কের প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, মহানায়ক উত্তম কুমার... এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।

উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, টলিগঞ্জের তরফ থেকে। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করে, বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ। অভিনেতার মূর্তিতে এ দিন মালা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের বহু কলাকুশলীরাও। আর এর পরে, বিকেলে নন্দন ও রবীন্দ্র সদন চত্বরে এদিন একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

 

আরও পড়ুন: Uttam Kumar Birthday: জন্মশতবর্ষে নন্দন থেকে উত্তম-স্মরণে বিশেষ পদযাত্রা, নেতৃত্বে শুভেন্দু অধিকারী, রইলেন কলাকুশলীরাও

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
Advertisement

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget