Bollywood Divorces: ফের বিয়ে ভাঙছে বলিউডে? ব্যবসায়ী স্বামীকে ‘আনফলো’ করলেন বাঙালি নায়িকা, জল্পনা তুঙ্গে
Mouni Roy Divorce Rumours: গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এবার স্বামী সূরজ নম্বিয়ারকে আনফলো করলেন মৌনা রায়।

মুম্বই: গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। সেই বলিউড নায়িকাই কি এবার বিবাহবিচ্ছেদের পথে? বঙ্গতনয়া মৌনী রায়কে নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্য়াল মিডিয়ায় স্বামী সূরজ নম্বিয়ারকে ‘আনফলো’ করেছেন তিনি। সূরজও তাঁকে ‘ফলো’ করছেন না। আর তাতেই জল্পনা জোর পেয়েছে। (Mouni Roy Divorce Rumours)
মৌনী এবং সূরজের সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। দু’জনের কেউই সেই নিয়ে কোনও বিবৃতি দেননি। তবে ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন তাঁরা। এক সময় প্রায়শই একসঙ্গে ছবি পোস্ট করতেন তাঁরা। কিন্তু বেশ কিছু দিন হল দু’জনের কেউই একসঙ্গে ছবি আপলোড করেননি। (Bollywood Divorces)
আরও পড়ুন: টলিউডে 'দাদাগিরি' শেষ? বাড়বে কাজ করার স্বাধীনতা? স্পষ্ট উত্তর দিলেন শমীক ভট্টাচার্য
তবে মৌনীর প্রোফাইলে এখনও বিয়ের ছবি রয়েছে। সুরজও বিয়ের ছবি মোছেননি। তবে দু’জনের মধ্যে সম্পর্ক আগের জায়গায় নেই বলে মনে করছেন অনুরাগীরা। কমেন্ট সেকশনে সেই নিয়ে নিজেদের মতামতও জানান অনেকে। একজন লেখেন, ‘প্লিজ, ডিভোর্স হয়ে গিয়েছে বলবেন না। ঝামেলা মিটিয়ে নিন, এক হয়ে যান। সম্পর্ক ভাঙবেন না’।

অন্য আর একজন লেখেন, ‘ডিভোর্স হচ্ছে? আনফলোই বা করলেন কেন পরস্পরকে?’ তৃতীয় একজন লেখেন, ‘দেখে মনে হতো, পরস্পরের প্রেমে মশগুল। হঠাৎ কী হল?’ কোনও প্রশ্নেরই উত্তর দেননি মৌনী এবং সূরজ।

সূরজ পেশায় ব্যবসায়ী, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার। বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে বলেও, দুবাই নিবাসী তিনি। অভিনয়ের পাশাপাশি, ব্যবসাতে হাত দিয়েছেন মৌনীও। ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। হিলটন গোয়া রিসর্টে বিয়ের আসর বসে। বাঙালি এবং মলয়ালি, দুই রীতিতেই বিয়ে সারেন।
এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করছেন মৌনী। বরুণ ধওয়নের সঙ্গে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটি মুক্তি পেতে চলেছে। তার মধ্যেই বিবাহবিচ্ছেদের জল্পনা নায়িকাকে ঘিরে।
অল্প বয়সে টেলিভিশন থেকে যাত্রা শুরু করেন মৌনী। একসময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। 'কিউঁকি সাস ভি কভি বহু থি', 'নাগিনে'র মতো সিরিয়াল ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। পাশাপাশি, বহু রিয়্যালিটি শো-তেও অংশ নেন মৌনী। সময়ের সঙ্গে বড়পর্দার দিকে ঝুঁকতে শুরু করেন। অক্ষয় কুমার, রণবীর কপূরদের সঙ্গে অভিনয় করেছেন এবং সেখানেও সাফল্য পেয়েছেন। মুম্বইয়ে একটি জনপ্রিয় রেস্তরাঁর মালকিনও তিনি। এর আগেও একাধিক বার তাঁর ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে উঠে এসেছে। আবারও খবরের শিরোনামে তিনি।






















