Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Bonny Sengupta News: সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন, শ্রীমন্ত সেনগুপ্ত।

কলকাতা: এবার ওয়েব সিরিজে দেখা যাবে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-কে। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অঙ্গনা রায় (Angana Roy)। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে আসছে, নতুন ওয়েব সিরিজ 'প্রেম-শর্টস' (Prem Shots)। এই ওয়েব সিরিজেই নতুন জুটি হিসেবে দেখা যাবে, বনি আর অঙ্গনাকে। সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন, শ্রীমন্ত সেনগুপ্ত।
কী রয়েছে নতুন এই ওয়েব সিরিজে?
এই গল্প এমন একটি মেয়ের, যে বিয়ে করবে না বলে, বাড়ি থেকে পালাচ্ছে। মেয়েটির একটি অতীত রয়েছে এবং সে বিয়ে করতে চায় না বলেই বাড়ি থেকে পালাচ্ছে। আর এই সময়েই তার দেখা হয় এত তরুণ ব্যবসায়ীর সঙ্গে। মেয়েটির এবং ছেলেটির জীবন সম্পর্কে দর্শন একেবারেই আলাদা। মেয়েটি জীবনটাকে অন্যভাবে বাঁচতে চায় এবং ছেলেটি জীবনটাকে একেবারে অন্যভাবে দেখে। ২ জনের সাক্ষাৎ, একে অপরের জীবনকে চেনা.. তাঁরা কী একের অপরের প্রেমে পড়বেন? প্রেমেই কী খুঁজে পাবেন নতুন জীবনের উদ্দেশ্য? সেই উত্তর দেবে এই সিরিজ।
নতুন নায়িকার সঙ্গে বনির জুটি
প্রসঙ্গত কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) সঙ্গে এর আগে বহুবার জুটি বেঁধেছেন বনি। তবে সম্প্রতি নতুন সিনেমা 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ স্বস্তিকা দত্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন বনি। দীর্ঘদিন পরেই নতুন জুটি দেখা গিয়েছিল টলিউডে। আর এবার, ফের এক নতুন জুটি। অঙ্গনা ইতিমধ্যেই টলিউডের বেশ জনপ্রিয় মুখ। এবার বনির সঙ্গে নতুন করে জুটি বাঁধছেন তিনি। অন্যদিকে এই সিরিজের হাত ধরেই শ্রেয়া গুপ্ত পা রাখছেন টলিউডে। গোটা সিরিজের শ্যুটিংটাই হয়েছে কলকাতায়। তবে এই সিরিজের হাত ধরে নতুন কলকাতাকে দেখবেন দর্শকেরা। যেহেতু এই সিরিজ জেন-জি়-এর কথা মাথায় রেখে বানানো, তাই এই সিরিজের অধিকাংশ অংশেরই শ্যুটিং হয়েছে, নিউ টাউন ও সল্টলেকের বিভিন্ন অংশে। কলকাতায় বেড়ে ওঠা ক্যাফে কালচার, পিকলবল খেলার প্রবণতা, নতুন ব্যবসা শুরু করার ভাবনা.. এই সমস্ত বিষয়েই রয়েছে এই সিরিজে। এই সিরিজে একেবারে নতুন লুকে দেখা যাবে অঙ্গনাকে। জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের।
View this post on Instagram























