Rajpal Yadav: 'শিশুর মতো কেঁদেছে রাজপাল, কিন্তু টাকাটা দেয়নি..', এবার মুখ খুললেন টাকা ধার দেওয়া সেই ব্যবসায়ী
Rajpal Yadav News: মাধব গোপাল আগরওয়াল জানিয়েছেন, যে এগ্রিমেন্টে তিনি রাজপাল যাদবকে টাকা দিয়েছিলেন, সেখানে স্পষ্ট লেখা ছিল, ছবিটি হিট হোক বা ফ্লপ... তার কোনও প্রভাব টাকা ফেরত দেওয়ায় পড়বে না

কলকাতা: চেক বাউন্স মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে দিল্লি আদালত তাঁর অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একটি সিনেমা তৈরি করার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন অভিনেতা। কিন্তু সিনেমা তৈরি হয়ে, তা মুক্তি পেয়ে গেলেও অভিনেতা ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দেননি বলে অভিযোগ। ২০১২ সালে টাকাটা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। কালক্রমে সেই টাকা বেড়ে ৯ কোটি টাকায় পরিণত হয়েছে। সেই টাকা অভিনেতা শোধ দিতে না পারায়, জেলে যেতে হয়েছিল তাঁকে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন সেই ব্য়বসায়ী।
আমি ব্যবসায়ীর নাম, মাধব গোপাল আগরওয়াল (Madhav Gopal Agrawal)। তিনি জানিয়েছেন, কীভাবে রাজপাল যাদবের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। কীভাবে, কোন কোন শর্তে তিনি রাজপাল যাদবকে ৫ কোটি টাকা ধার দিয়েছিলেন, সমস্ত বিষয়টা নিয়েই মুখ খুলেছেন তিনি। গত ১৪ বছরে কী কী হয়েছিল, তা ও স্বীকার করেছেন এই ব্যবসায়ী। মাধব গোপাল আগরওয়াল বলেছেন, তিনি রাজপাল যাদবকে যে টাকা ধার দিয়েছিলেন, অত টাকা তাঁর নিজের কাছেই ছিল না। তিনি নিজেই অন্যদের থেকে ধার করে সেই টাকা দিয়েছিলেন রাজপাল যাদবকে। সেই কথা রাজপাল যাদবকে জানিয়েছিলেন রাজপাল যাদব। সব শুনে অভিনেতা নাকি শিশুর মতো তাঁর সামনে কান্নাকাটি করেছিলেন।
মাধব গোপাল আগরওয়াল আরও জানিয়েছিলেন, রাজপাল যাদব তাঁকে বলেছিলেন, 'আতা পতা লাপাতা' বলে একটি সিনেমা তিনি প্রায় তৈরিই করে ফেলেছিলেন। ব্যবসায়ী যদি অর্থ ধার দেন, তাহলে তিনি সিনেমাটি মুক্তি দিতে পারেন। তা যদি না দেন, তাহলে সিনেমাটি তৈরির সমস্ত কষ্টই নষ্ট হবে। প্রাথমিকভাবে মাধব গোপাল আগরওয়াল রাজি হননি রাজপাল যাদবকে টাকাটা দিতে। তখন রাজপাল যাদবের স্ত্রী রাধা বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকেন টাকাটা দেওয়ার জন্য। বারে বারে ব্যবসায়ীকে মেসেজ পাঠাতে থাকেন। শেষে ব্যবসায়ী রাজি হয়ে যান টাকাটা দেওয়ার জন্য।
মাধব গোপাল আগরওয়াল জানিয়েছেন, যে এগ্রিমেন্টে তিনি রাজপাল যাদবকে টাকা দিয়েছিলেন, সেখানে স্পষ্ট লেখা ছিল, ছবিটি হিট হোক বা ফ্লপ... তার কোনও প্রভাব টাকা ফেরত দেওয়ায় পড়বে না। টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হবে। পাশাপাশি তিনি জানান, যে এগ্রিমেন্টে রাজপাল যাদবকে টাকা দেওয়া হয়, সেখানে ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছিলেন।























