এক্সপ্লোর

Tollywood News: রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি 'চিরসখা' অভিনেতা! কী হয়েছে তাঁর?

Actor Admitted to Hospital: ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরেই হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল, অভিনেতা ভিভান ঘোষকে। কী হয়েছে অভিনেতার?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রয়াত রাহুলের মৃত্যুর জেরে বন্ধ দুটি সিরিয়াল, অভিনেতা-কলাকুশলীরা কর্মহীন।
  • কাজের অভাবে হঠাৎ হাসপাতালে ভর্তি অভিনেতা ভিভান ঘোষ, কারণ অস্ত্রোপচার।
  • পেটে ব্যথা নিয়েও কাজ করছিলেন ভিভান, হার্নিয়া ও প্রোস্টেট সমস্যা ছিল।
  • দুই অস্ত্রোপচারের পর দেড় মাস বিশ্রাম, তারপর ফিরবেন কাজে।

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর পরে, হঠার করেই বন্ধ করে দেওয়া হয়, ধারাবাহিক 'চিরসখা'। যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-কে আর্টিস্ট ফোরামের তরফ থেকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় রাহুলের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত, সেই কারণে এই প্রযোজনা সংস্থার ২ টি ধারাবাহিকই বন্ধ করে দেওয়া হয়। একটি হল, ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'। এই ধারাবাহিকেরই মুখ্যচরিত্রে অভিনয় করছিলেন রাহুল। আরেকটা ধারাবাহিক হল, 'চিরসখা'। এই ধারাবাহিক বন্ধ হওয়ার ফলে অনেক অভিনেতা জানিয়েছেন, তাঁরা কাজ হারিয়েছেন। সমস্যায় পড়েছেন অনেক কলাকুশলীরাও। আর ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পরেই হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল, অভিনেতা ভিভান ঘোষ (Vivaan Ghosh)-কে। কী হয়েছে অভিনেতার? 

হঠাৎ হাসপাতালে ভর্তি, কী হয়েছে ভিভানের?

সোশ্যাল মিডিয়ায় ভিভান ঘোষ সদ্য একটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন অভিনেতা। তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তবে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেতা। থামবং আপ দেখাচ্ছেন। এই ছবি ভিভান পোস্ট করার পর থেকেই, অনুরাগীরা জানতে চাইছেন, কী হয়েছে অভিনেতার? এমন কি হল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল হঠাৎ? ভিভান এই পোস্টের ক্যাপশানে জানিয়েছেন যে, তাঁর অস্ত্রোপচার হয়েছে। সবটা ভালভাবে হয়ে গিয়েছে আর তিনি ভাল আছেন। তিনি অনুরাগীদের ভালবাসা ও জানিয়েছেন। তাঁর সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই সমস্ত মানুষদের, যাঁরা সবসময় তাঁর জন্য প্রার্থনা করে। তবে অভিনেতার ঠিক কী হয়েছে, কেন তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল... তা তিনি জানাননি। 

অস্ত্রোপচারের পরে কেমন আছেন অভিনেতা?

ভিভান এই পোস্ট করার পরেই, অনেকের মনে প্রশ্ন যে, অভিনেতার কী হয়েছে। অভিনেতা জানিয়েছেন, প্রায় ৩-৪ বছর ধরে তিনি ভুগছিলেন। কিন্তু একের পর এক শ্যুটিং থাকার ফলে, অস্ত্রোপচারটা করাতে পারছিলেন না। হার্নিয়া এবং প্রস্টেট-ব্লাডারের সমস্যায় ভুগছিলেন তিনি। পেটে ব্যথা নিয়েও কাজ করে যাচ্ছিলেন। এই কারণে অনেকেই তাঁকে বকাবকি করেছেন। কিন্তু যেহেতু তাঁর হাতে একের পর এক কাজ ছিল, সেই কারণে তিনি কিছুতেই সময় পাচ্ছিলেন না। তবে নতুন কাজ শুরু হওয়ার আগে, চিকিৎসাটা করিয়ে নেওয়া পরিকল্পনা করেছেন তিনি। অভিনেতা আরও জানিয়েছেন, যেহেতু একসঙ্গে ২টি অস্ত্রোপচার হয়েছে তাঁর, সেহেতু তাঁকে বেশ কিছুদিন বেডরেস্টে থাকতে হবে। দেড় মাস বিশ্রামের পরে, তিনি আবার কাজে ফিরতে পারবেন।

আরও পড়ুন: Sourav-Suvosmita: গোপনে বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা! এই বছরেই সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Advertisement

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget