এক্সপ্লোর

HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ

Debraj Bhattacharya: 'হুলিগানইজম'-এ এবার ভালবাসার গান, কতটা প্রশংসা পেলেন দেবরাজ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এক মিনিটের চুমু গানটি ভালোবাসার মাসে মুক্তি পেয়েছে।
  • হুলিগানইজম রাজনীতি নয়, ভালোবাসার বার্তা দেয়।
  • দলটি রাজনৈতিক প্যারোডি নয়, নিজেদের মতো কাজ করে।
  • অনির্বাণকে নিয়ে সমস্যা হলেও দল পাশে আছে।

কলকাতা: ভালবাসার মাসে, 'চুমু'-র গান! ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-র পরেই রাজনীতি নয়, আদ্যপান্ত ভালবাসার বার্তা দিয়েছিল 'হুলিগানইজম' (HooliGaanIsm)। নতুন গান, 'এক মিনিটের চুমু'-র ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইউটিউবে। সদ্য মুক্তি পেলেও এই গানের শ্যুটিং অবশ্য হয়েছে বেশ অনেকদিন আগেই। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে, অনুজয় চট্টোপাধ্যায় ও সুচরিতা মান্নাকে। আর যাঁর গলায় এসেছে 'এক মিনিটের চুমু'-র বার্তা, তিনি দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya)।

'হুলিগানইজম'-এ এবার ভালবাসার গান, কতটা প্রশংসা পেলেন দেবরাজ? অভিনেতা সঙ্গীতশিল্পী বলছেন, 'এখনও তো খুবই ইতিবাচক কথা শুনছি। তবে সোশ্যাল মিডিয়া দেখে তো সবটা বোঝা যায় না। গানটা ঠিক কতটা প্রভাব ফেলতে পারল, সেটা সময় বলবে। তবে বলতে পারি, শুরুটা ভাল হয়েছে।' ভালবাসার মাস বলেই কী 'হুলিগানইজম'-এর উপহার 'চুমু'? দেবরাজ বলছেন, 'আমাদের পরিকল্পনা ছিল ভ্যালেন্টাইন্স ডে-তেই গানটা মুক্তি পাবে। কিন্তু সেটা না হলেও, ফেব্রুয়ারি মাসেই গানটা এসেছে। এরপরে নির্বাচনের আগেও আরেকটা গান আসবে।'

নির্বাচনের আগে গান মানে কি 'হুলিগানইজম'-এর জনপ্রিয় রাজনৈতিক প্যারোডি? দেবরাজ হেসে বললেন, 'হুলিগানইজমের তরফ থেকে যে গানগুলি মুক্তি পেয়েছে বা আগামী দিনেও পাবে, তাতে একেবারে সরাসরি, নাম নিয়ে রাজনীতির কথা থাকবে না। তবে গানগুলি সম্পূর্ণ রাজনীতি বর্জিত হবে এমনটাও নয়। প্রেমও কী সম্পূর্ণ রাজনীতি বর্জিত? আমরা কখনও মানুষের মনে এই ধারণা তৈরি করে দিতে চাই না যে, 'হুলিগানইজম' মানেই রাজনৈতিক গান। ৩ ঘোষ-কে নিয়ে আমাদের যে গানটি ভাইরাল হয়েছিল, সেই গানটা আমরা কখনও মিউজিক অ্যালবামের মধ্যে বের করব না। ওটা শুধুমাত্র স্টেজ শো-এর জন্যই তোলা থাকবে। তবে 'হুলিগানইজম' যে ফ্লুকে মাত্র একটাই রাজনীতির গান গেয়ে ফেলেছে, এমনটা নয়। যখনই মানুষের 'বদলাবে গতিপথ' বা 'এক মিনিটের চুমু' শুনে মনে হবে, আমরা বোধহয় রাজনীতির কথা বলা থেকে সরে গেলাম, তখনই আমরা এমন একটা গান নিয়ে আসব যেটা আদ্যপান্ত রাজনৈতিক।'

দলের অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্যের নামের সঙ্গে জুড়েছে অলিখিত 'ব্যান', 'হুলিগানইজম'-এর শো বাতিল হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই সমস্ত ঘটনা কী 'হুলিগানইজম'-এর কাজে বাধা সৃষ্টি করে? দেবরাজ বলছেন, 'অনেক ভাবনাচিন্তা করে এখন কাজ করতে হয়। যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, কখনও শুনিনি কোনও শিল্পীকে এইভাবে ব্যান করা যায়। আমাদের গানের শ্যুটিং নিয়ে এর আগেও সমস্যার মুখে পড়েছি। অনির্বাণ আবার ছন্দে ফিরুক, সেটা আমরা সবাই চাই। ওঁর হয়ে ইন্ডাস্ট্রির অনেকেই কথা বলেছেন। আসলে কাজের পরিবেশে এতরকমের অযাচিত সমস্যা আসে.. তার মধ্যে হুলিগানইজম আমাদের ভাল থাকার ঠিকানা হয়ে উঠেছে। আমরা নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করি। এখন তো আমাদের চ্যানেল থেকেই নতুন সমস্ত গান মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলটা আমাদের কাছে নিঃশ্বাস নেওয়ার জায়গা।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bengali Web Series: পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
Rahul Last Film: বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
Dev-Anirban: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
Rahul Death Controversy: 'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget