Honey Singh: হানি সিংহের নারীবিদ্বেষী গান নিয়ে কড়া আদালত! গায়ককে দেওয়া হল বড় নির্দেশ
Honey Singh News: দিল্লি হাইকোর্টে র্যাপার - সঙ্গীতশিল্পী হানি সিংহের বিতর্কিত গান নিয়ে শুনানি ছিল আজ

- বিতর্কিত গান 'ভলিউম ১' নিয়ে হানি সিং দিল্লি হাইকোর্টে আজ হাজির।
- হানি সিং গানটি ৫০ হাজার দর্শকের সামনে গাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
- আদালত হানি সিংকে গান না গাওয়ার ব্যাপারে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে।
- পরবর্তী শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কলকাতা: গান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, বারে বারেই তাঁর নাম উঠে আসে শিরোনামে। হানি সিংহ (Honey Singh)। তাঁর একের পর এক গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর 'ভলিউম ১' গানটি নিয়ে ইতিমধ্যেই বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বিতর্কিত এই গানটি ৫০ হাজার মানুষের সামনেই গেয়েছেন হানি সিংহ। আজ এই মামলার শুনানি ছিল, ৭ই মে, ২০২৬-এ দিল্লি হাইকোর্টে। তবে সঙ্গীতশিল্পী এই গানটি গাওয়ার কথা অস্বীকার করেছেন। আর এরপরেই আদালত তাঁকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। জানানো হয়েছে, হানি সিংহ যে এই গানটি দর্শকদের সামনে গাননি, তা যেন তিনি হলফনামা অর্থাৎ affidavit দিয়ে জানাতে হবে।
হানি সিংহের আইনজীবী কী জানালেন?
দিল্লি হাইকোর্টে র্যাপার - সঙ্গীতশিল্পী হানি সিংহের বিতর্কিত গান নিয়ে শুনানি ছিল আজ। আজ হানি সিংহের আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, হানি সিংহের বিরুদ্ধে ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে যে আপত্তিকর গান গাওয়ার অভিযোগ উঠেছে, তা একেবারেই মিথ্যে। আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ঘটনার কোনও না কোনও অডিও বা ভিডিও ক্লিপ নিশ্চয়ই সামনে আসত। এই বিষয়ে দিল্লি হাইকোর্ট জানায়, আদালতে যা বলা হচ্ছে, তা হলফনামার মাধ্যমে রেকর্ড করা হোক। হানি সিংহ এই মামলার পরবর্তী শুনানির দিন পড়েছে, ১৯ মে। আদালত কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, এই মামলাটি হিন্দু শক্তি দলের তরফ থেকে দায়ের করা হয়েছিল। হিন্দু শক্তি দলের তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল, হানি সিংহ সবার সামনে যে গানটি গেয়েছেন সেটা আপত্তিকর। এই গানের যাবতীয় লিঙ্ক ইন্টারনেট থেকে সরানোরও আবেদন জানানো হয়েছে।
কেন বিতর্কে হানি সিংহের এই গান?
প্রসঙ্গত, হানি সিংহের 'ভলিউম ১' গানই মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে। এই গানটিকে অশ্লীল বলে দাবি করেছেন অনেকেই। গানটি নিয়ে বিতর্কের জেরে, এই গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ আগেই দিয়েছিল আদালত। অভিযোগ ছিল, এই গানের নারী-বিরোধী সব কথাবার্তাকেই তুলে ধরা হয়েছে।





















