এক্সপ্লোর

Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

Dev and Anirban Bhattacharya: পরিস্থিতি বদলেছে। রাজ্যে এসেছে বিজেপি সরকার। টলিউডের তথাকথিত 'সর্বেসর্বা' স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, একাধিক অভিযোগে।

কলকাতা: তিনি তৃণমূলের সাংসদ। অভিনেতাও। ২০২৬-এর নির্বাচনের আগে, কার্যত গোটা রাজ্যে প্রচার করে বেরিয়েছেন তিনি। তবে এবার, ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। রাজ্যে এসেছে নতুন সরকার। তৃণমূল সরকারে থাকাকালীন, তাঁর অভিনেতা সত্ত্বার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে তৃণমূলের। স্বরূপ বিশ্বাসের 'ব্য়ান কালচারের' বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে, শিল্পীদের সুরক্ষা, নিরাপত্তা থেকে শুরু করে, রাহুলের ন্যায়বিচার.. এই সমস্ত কিছু নিয়েই মিটিং হয়েছিল। সেখানেই দেব সরব হয়েছিলেন, 'ব্যান কালচার' নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, যাঁরা 'ব্যান' হয়ে রয়েছেন, তাঁদের কাজে ফেরানো হবে না কেন? 

গ্রেফতার স্বরূপ, ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের

আর এখন, পরিস্থিতি বদলেছে। রাজ্যে এসেছে বিজেপি সরকার। টলিউডের তথাকথিত 'সর্বেসর্বা' স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, একাধিক অভিযোগে। তোলাবাজি থেকে শুরু করে, শ্লীলতাহানি.. একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। আর তারপর থেকেই, ক্ষোভের বিস্ফোরণ! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। আর এবার, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দেব। এর আগে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। হুমকি দেওয়া হয়েছিল যে, ক্ষমা না চাইলে কাজ বন্ধ করে দেওয়া হবে। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতারির পরের দিনই, অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) পাশে নিয়ে, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দেব। কী লিখলেন তিনি? 

দেবের বার্তা

সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, '৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত‍্যি কখনও বদলায় না। বন‍্যেরা বনে সুন্দর , শিল্পীরা শিল্পে॥ #DeSu7 এ প্রথম দিন, একসঙ্গে॥' এই কথা কে না জানে যে, দীর্ঘদিন কাজ করতে পারেননি অনির্বাণ ভট্টাচার্য-সহ, একগুচ্ছ পরিচালক। ফেডারেশনের বিরুদ্ধে মামলা করার কারণে, অলিখিত 'ব্যান' করে দেওয়া হয় তাঁদের। বন্ধ হয়ে যায় একের পর এক কাজ! অনির্বাণের গানের দলের অনুষ্ঠানেও বাধা সৃষ্টি করা হয়েছে। অনির্বাণের পাশে দাঁড়িয়েছিলেন দেব, বারে বারে তিনি অনির্বাণ সহ অন্যান্য পরিচালকদের কাজে ফেরানোর জন্য আবেদন জানিয়েছেন, তবে এবার, নিজের প্রযোজনায়, নিজের পরিচালনাতেই অনির্বাণকে ফেরালেন তিনি। 'দেশু-সেভেন' সিনেমার হাত ধরে, পরিচালনায় পা রাখছেন দেব। প্রযোজনা তিনি করছিলেন দীর্ঘদিনই, তবে এবার, পরিচালকের আসনে বসছেন তিনি। সিনেমায় দেবের বিপরীতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, অনির্বাণ ভট্টাচার্য ও।

আরও পড়ুন: LPG Price Hike: মধ্যবিত্তের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget