এক্সপ্লোর

Tollywood News: ভালবাসার দিনে নতুন জুটি বলবে প্রেমের গল্প, বড়পর্দায় যুগলে দিব্য-দিব্যাণী

Tollywood Update: আসছে নতুন সিনেমা, 'রেড ফ্ল্যাগ: ভালবাসা বেশি'। আর সেই ছবিতেই জুটি বাঁধছেন দিব্য আর দিব্যাণী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: ভালবাসার দিনে পর্দায় ভালবাসার কথা বলতে আসছে এক নতুন জুটি। ছোটপর্দায় তাঁরা ২ জনেই সফল অভিনেতা অভিনেত্রী। তবে একে অন্যের বিপরীতে অভিনয় করেননি কখনও। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-তেই খবর এল, বড়পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) আর দিব্যাণী মণ্ডল (Devyani Mondal)। প্রযোজক রানা সরকার, পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন সিনেমা, 'রেড ফ্ল্যাগ: ভালবাসা বেশি'। আর সেই ছবিতেই জুটি বাঁধছেন দিব্য আর দিব্যাণী। 

ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে দীর্ঘদিন অভিনয় করেছেন দিব্যজ্যোতি। সেই চরিত্রে অভিনয় করে তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। তবে সেই চরিত্র ছেড়ে তিনি আগেই বড়পর্দায় পা রেখেছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন দিব্যজ্যোতি। অন্যদিকে দিব্যাণী ও 'ফুলকি' ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। আর সেই ধারাবাহিকের পরেই দিব্যাণীর বড়পর্দায় পা রাখার কথা ছিল। রানা সরকার প্রযোজিত, মহুয়া রায়ের বায়োপিকে দেখা যাওয়ার কথা দিব্যাণীকে। তরুণী মহুয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। 

এখানেই শেষ নয়, সৃজিতের ছবিতেও কাজ করার কথা দিব্যাণীর। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'-তে দেখা যাওয়ার কথা দিব্যাণীকে। আর তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন সিনেমার খবর। নতুন সিনেমা, পাশাপাশি নতুন জুটি ও। বাংলা ছবিতে এমনিতেই জুটির আকাল। অনেক নতুন জুটি তৈরি হলেও, মনে থেকে যাওয়ার মতো জুটি খুব কমই রয়েছে। বর্তমানে নতুন করে চর্চায় এসেছে দেব শুভশ্রীর জুটি। বলিউডে যেমন 'সাঁইয়ারা' জুটি দাগ কেটেছে বক্সঅফিসে, তেমনই এই জুটি ও টলিউডের বক্স অফিসে দাগ কাটতে পারবে বলে আশা পরিচালক প্রযোজকদের। 

দিব্যজ্যোতি এবং দিব্যাণী, ২ জনেরই বড়পর্দায় কাজের শুরু সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। বিশেষ করে দিব্য়জ্যোতির দীর্ঘদিনের অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের আগেও একাধিক ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক ও প্রযোজকের আশা, তাঁদের ছোটপর্দার জনপ্রিয়তাই বড়পর্দায় প্রতিফলিত হবে। সেই কারণে ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, সব জায়গার দর্শকই তাঁদের দেখার জন্য উৎগৃব হয়ে থাকবেন।

প্রসঙ্গত, এর আগে, এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যজ্যোতি বলেছিলেন তিনি আপাতত ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিতে চান। অন্য কাজে মন দিতে চান। অন্যদিকে দিব্যাণী ও মুখিয়ে ছিলেন নতুন কাজের জন্য।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayesha Khan: জীবন বদলে দিয়েছে 'ধুরন্ধর', নিয়মিত আপত্তিকর মন্তব্য, হুমকি পান ধর্ষণের! কে এই অভিনেত্রী?
জীবন বদলে দিয়েছে 'ধুরন্ধর', নিয়মিত আপত্তিকর মন্তব্য, হুমকি পান ধর্ষণের! কে এই অভিনেত্রী?
Nora Fatehi: যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়েও কটাক্ষের শিকার! ফুঁসে উঠলেন নোরা ফতেহি
যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়েও কটাক্ষের শিকার! ফুঁসে উঠলেন নোরা ফতেহি
Rajpal Yadav: রাজপাল যাদবকে 'অশিক্ষিত' তকমা! পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?
রাজপাল যাদবকে 'অশিক্ষিত' তকমা! পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?
Lara Dutta: দুবাইতে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত! 'বোমার আওয়াজ হচ্ছে, জানলা-দরজা কাঁপছে..' কী জানালেন অভিনেত্রী?
দুবাইতে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত! 'বোমার আওয়াজ হচ্ছে, জানলা-দরজা কাঁপছে..' কী জানালেন অভিনেত্রী?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget