এক্সপ্লোর

Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

Jeetu Kamal: জিতু কমল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্যের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন পরিচালক

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: এই গল্প যেমন ৩ বন্ধুর, তেমনই এই সিনেমা বলে মানুষের কথাও। জিতু কমল (Jeetu Kamal), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), এবং সত্যম ভট্টাচার্যকে (Satyam Bhattacharya) নিয়ে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, 'এরাও মানুষ'। ছবির পরিচালনায় রয়েছেন, সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদার। প্রযোজনা সংস্থার প্রথম ছবি এটি, দর্শকদের কাছ থেকে কী প্রত্যাশা রয়েছে পরিচালকের? 

জীতু-শ্রাবন্তীর সিনেমার নেপথ্য গল্প

এই ছবির কাস্টিংয়ের পিছনে কী ভাবনা ছিল? পরিচালক সাই প্রকাশ লাহিড়ী বলছেন, 'শ্রাবন্তী, জিতু এবং সত্যম, ৩ জনেই ভীষণ দক্ষ অভিনেতা। আমাদের সিনেমার জন্য যেমন চরিত্রদের দরকার ছিল, ওঁদেরই আমাদের সেরা বলে মনে হয়েছে। এই গল্পে ৩ বন্ধুর মধ্যে কেমিস্ট্রি থাকা জরুরি। আর ২ অভিনেতা অভিনেত্রীই সেই মান রেখেছেন। দুর্দান্ত অভিনয় করেছেন নিজের নিজের চরিত্রে। কেউ বেশি বা কেউ কম বললে... বলতে পারব না। আর শুধু এই ৩ জন মুখ্যচরিত্রই নন, এই সিনেমায় বাকি যাঁরা অভিনয় করেছেন, রাহুল অরুণোদয়, চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়.. প্রত্যেকেই খুব ভাল অভিনেতা। খুব ভাল কাজ করেছেন সবাই। বাকিটা দর্শকদের ওপর, তবে আমরা আশাবাদী যে, দর্শকদের ছবিটা ভাল লাগবে।'

বর্তমানে বাংলা ছবির তৈরি করতে গেলে, ব্যবসার কথাও মাথায় রাখতে হয়। এই ছবি তৈরি করার আগে, মাথায় কী কী ছিল পরিচালকের? সাই প্রকাশ লাহিড়ী বলছেন, 'ছবির নামই বলে দিচ্ছে যে, এই সিনেমা মানুষের গল্প বলছে। যে সমস্ত মানুষ সমাজে কোথাও না কোথাও অবহেলিত, এই ছবি তাদের না বলা কথাকেও তুলে নিয়ে আসবে। সেটাই এই সিনেমার অন্যতম আগ্রহ। বহুদিন ধরে এই সিনেমাটার পরিকল্পনা করে আসছি। সমস্ত বিষয়টাকে বাস্তবায়িত করার পথটা সহজ ছিল না। এর আগে সহ প্রযোজক হিসেবে কাজ করলেও, এটা আমাদের প্রথম একক প্রযোজনা। যে বাজেট নিয়ে কাজ করতে নেমেছিলাম, তার থেকে অনেকটাই বাজেট বেড়েছে। মানুষ আমাদের খাটনিটা পর্দায় দেখতে পাবেন। আমার বাবা বিশ্বজিৎ লাহিড়ী আগেি ঘোষণা করেছেন, এই সিনেমাটা একটা সামাজিক স্বার্থে বানানো। ছবি থেকে যা আয় হবে, সেটা আমাদের সত্য সাঁই সেবা ফাউন্ডেশনের ফান্ডে যাবে। সমাজে যাঁরা বিশেষভাবে সক্ষম, তাঁদের উন্নতির কাজেই ব্যয় হবে এই সিনেমার উপার্জন। যতটুকুই উপার্জন হোক না কেন, তার ৫০ শতাংশ আমরা বিশেষভাবে সক্ষম মানুষের কাজেই ব্যবহার করব। ছবি থেকে লাভ হলে, পুরোটাই মানুষের কাজে ব্যয় হবে।'

 

আরও পড়ুন: Koel Mallick: দীর্ঘদিন পরে পর্দায় কোয়েল আর পরমব্রতর জুটি, পরিচালনার দায়িত্বে কে?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget