কলকাতা: টলিউডে আরও এক সুখবর। মা হলেন, একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee)। টলিপাড়ায় নিজের কাজের জোরেই বেশ জনপ্রিয় নাম একতা। টলিপাড়ার পোস্টার গার্ল তিনি। টলিউডের সিংহভাগ সিনেমার পোস্টারই প্রাণ পায়, একতার তুলির টানে। দীর্ঘদিনের প্রেমিককেই বিবাহ করেছিলেন একতা। আর এবার, শুরু করলেন তাঁর জীবনের নতুন ইনিংস। মা হলেন একতা। সোশ্যাল মিডিয়ায় একতার মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন, প্রবীণ পরিচালক প্রভাত রায়। ইন্ডাস্ট্রিতে একতার আরও এক পরিচয়, তিনি প্রভাত রায়ের কন্যা! প্রবীণ পরিচালককে 'বাপি' বলেই ডাকেন একতা। তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় একতার মা হওয়ার খবর শেয়ার করে নেন। দাদু হলেন প্রভাত রায় আর জীবনের নতুন ভূমিকায় অবর্তীর্ণ হলেন, টলিউডের 'পোস্টার গার্ল'। 

তিনি যে সন্তানসম্ভবা, সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভারি মিষ্টি একটি পোস্টারের মাধ্যমেই শেয়ার করে নিয়েছিলেন একতা। সেখানে দেখা গিয়েছিল, একটি খেলনা ঘোড়ার ছবি। আর আজ শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সেই খেলনা ঘোড়ার ওপরেই বসে রয়েছে একটি পুতুল। মেয়ে পুতুল। ওপরে লেখা, 'রায়বাঘিনী এল ঘরে'। অর্থাৎ, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন একতা। আজ, বাংলার নতুন বছর, নববর্ষ। আর নতুন বছরে, একতার জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। মা হলেন একতা। পরিবারে নতুন সদস্য আসার খবরে, সবচেয়ে খুশি 'দাদু' প্রভাত রায়। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে প্রভাত রায় লিখেছেন, 'আয়ু বেড়ে গেল'।

একতা জনপ্রিয়তা লাভ করেছেন পোস্টার ডিজাইনিং-এ। টলিউডের পরিচালক প্রযোজকদের নিজেদের সিনেমার পোস্টার তৈরি করার জন্য প্রথম পছন্দ এখন একতাই। তবে কেবল টলিউডে নয়, একতা কাজ করেছেন বলিউডেও। সোনাক্ষী সিংহ অভিনীত ও কুশ এস সিংহ (Kussh S Sinha) পরিচালিত ছবি 'নিকিতা রয়'-এর পোস্টার ডিজাইন করেছিলেন একতা। পাশাপাশি, মুম্বইতে অন্যান্য কাজ ও করছেন একতা। সম্প্রতি প্রভাত রায় দীর্ঘদিন পরে একটি সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এবার তিনি বড়পর্দায় আনতে চান বলাইকে। তবে ছবিটি হবে স্বল্পদৈর্ঘ্যের। সেই সিনেমার চিত্রনাট্যের কাজ করছেন একতা। পাশাপাশি করছেন প্রযোজনার কাজ ও।