এক্সপ্লোর

Bollywood News: একের পর এক বলিউড তারকাকে হুমকি, নিরাপত্তার স্বার্থে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি ফেডারেশনের

Bollywood Update: একের পর এক এই ঘটনায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: একের পর এক বলিউড তারকা আর তাঁর পরিবারকে হুমকি.. বলিউডে কার্যত স্ত্রস্ত প্রত্যেক তারকাই! সলমন খান (Salman Khan) থেকে শুরু করে রোহিত শেট্টি (Rohit Shetty), রণবীর সিংহ (Ranveer Singh).. বলিউডে হুমকি পাওয়া তারকাদের তালিকা যেন একে একে বেড়েই চলেছে। বুধবার রাতেই ই-মেল মারফত হুমকি পেয়েছেন সলমন খানের পরিবার ও। সূত্রের খবর, অভিনেতা আয়ুষ শর্মার কাছে হুমকি মেলে টাকা চাওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। 

একের পর এক এই ঘটনায় এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। সেখানে উল্লেখ রয়েছে, বেশ কিছুদিন ধরেই একের পর এক বলিউড তারকারা হুমকির সম্মুখীন হচ্ছেন। একের পর এক হুমকিতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শুধু অভিনেতাদের মধ্যে নয়, অভিনেতারা যে সমস্ত এলাকায় থাকেন, সেখানেও আতঙ্ক ছড়াচ্ছে। অভিনেতাদের বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চলছে, এর ফলে আতঙ্কিত থাকছেন ওই অভিনেতার বাড়ির আশেপাশে যে সমস্ত সাধারণ মানুষ থাকেন তাঁরাও! 

সূত্রের খবর, বুধবার সলমন খানের আত্মীয় আয়ুষের কাছে প্রচুর টাকা চেয়ে একটি হুমকি মেল আসে। অভিযোগ, অভিনেতার কাছে নাকি ৪ কোটিরও বেশি টাকা চাওয়া হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জানাননি অভিনেতা। তবে পুলিশ গোটা বিষয়টার ওপরেই নজর রেখেছে। এর আগে, রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার মতো ঘটনা ঘটেছে। সম্প্রতিই রাতে রোহিত শেট্টির বাড়ি সামনে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং জানায়, এই গুলি গুলি চালানো হয়েছিল শুধুমাত্র সাবধান করার জন্য। এরপরে রোহিত শেট্টির বাড়ির একেবারে বেডরুমে গুলি চলবে। এখানেই শেষ নয়, সদ্যই হুমকি পেয়েছেন রণবীর সিংহ ও।

 লরেন্স বিষ্ণোইয়ের দলের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনার দায় স্বীকার করা হয়েছে। জানা গিয়েছে, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে শুভম লোনকার আরজু বিষ্ণোই নামে। প্রোফাইল পিকচারে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের ছবি। এই অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দাবি করা হয়েছে আরজু বিষ্ণোই, সুভম লোনকার, হরি বকার এবং হরমন সান্ধু রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চালিয়েছে। বারবার রোহিত শেট্টিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে পরিচালক যেন তাদের ব্যাপারে হস্তক্ষেপ না করেন। বারংবার সতর্ক করার পর রবিবার গুলি চালানো হয়েছে। সোশ্যাল পোস্টে বলা হয়েছে, 'এটা ছিল ট্রেলর। যদি এর পরেও উনি আমাদের সতর্কবার্তা না বোঝেন, গুলি আর বাড়ি বাইরে চলবে না, একেবারে শোওয়ার ঘরে, ওনার বুকে চালানো হবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget