এক্সপ্লোর

The Kerala Story 2: মুক্তি স্থগিত, তারপরেও সিনেমাহলে ব্যবসা করছে 'দ্য কেরালা স্টোরি ২'! কীভাবে?

The Kerala Story 2 Controversy: ছবি মুক্তির আগেই এই সিনেমা অন্যান্য অনেক ছবির থেকে ভাল ব্যবসা করেছে!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: ২৭ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ মুক্তি পাওয়ার কথা ছিল 'দ্য কেরালা স্টোরি ২' (The Kerala Story 2)-র। তবে আইনি জটে এই ছবির মুক্তি আপাতত বিশ বাঁও জলে। সদ্যই আদালত নির্দেশ দিয়েছে, শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই ছবির মুক্তি স্থগিত থাকবে। প্রাথমিকভাবে ১৫ দিনের মতো স্থগিত রাখা হয়েছে এই সিনেমার মুক্তি। জোর করে ধর্ম পরিবর্তনের মতো বিষয়টি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। তবে ছবির মুক্তি যদি ১৫ দিনের জন্য পিছিয়ে যায়, তাহলে ছবির ব্যবসায় গভীর প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা নির্মাতাদের। সেই কারণে তাঁরা এই সিনেমার মুক্তির জন্য ফের আদালতে আপিল করেছেন।

তবে অবাক করা খবর রয়েছে। ছবি মুক্তির আগেই এই সিনেমা অন্যান্য অনেক ছবির থেকে ভাল ব্যবসা করেছে! মুক্তির কথা ছিল আজই, আর আজই এই ছবি ব্যবসার দিক থেকে অনেক এগিয়ে গেল! কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, পিভিআর (PVR), আইনক্স (INOX) এবং সিনেপোলিসের (Cinépolis) মতো বড় সিনেমা চেনগুলি 'বুক মাই শো' এবং 'ডিস্ট্রিক্ট'-এর মতো অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে 'দ্য কেরালা স্টোরি ২' -এর কোনও শো তালিকাভুক্ত করেনি। তবে এই সিনেমাটি মুম্বইয়ের বেশ কয়েকটি ম্যাক্সাস সিনেমা হলে এখনো বুকিং করা যাচ্ছে! 'বুক মাই শো' অনুযায়ী, স্থগিতাদেশ সত্ত্বেও মুম্বইয়ের ২১টি থিয়েটারে এখনও এই সিনেমার টিকিট ক্রয় করা যাচ্ছে। তবে কলকাতায়, সিনেপোলিস-এ শুক্রবার কোনও শো দেখাচ্ছে না। অবাক করার মতো বিষয় হল, মুক্তির উপর স্থগিতাদেশের আগেই ছবিটি 'বুক মাই শো'-তে ৫ হাজার টিকিটের প্রি-সেল সহ বক্স অফিসে ব্যবসা শুরু করে দিয়েছিল। তবে জানানো হয়েছে, এই সিনেমার জন্য যাঁরা যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায়, দামোদর সিনেমা নামের ছোট একটি চেন, স্বীকার করেছে যে ছবিটি মুক্তি পায়নি। যদিও এম২ সিনেমার মতো জাতীয় চেন, শুক্রবার সকালে ঘোষণা করেছে যে, ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর ফলে দর্শকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে কলকাতার কোনও প্রেক্ষাগৃহেই নেই এই সিনেমা। এই সিনেমাটি এর আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের থেকে শংসাপত্র পেয়েছিল। আদালতলে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারক। CBFC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, 'আপনারা সিনেমাটিকে 'A' সার্টিফিকেটও দেননি। আপনারা U/A দিয়েছেন।' আদালত আরও বলেছে, সিনেমাটা এখনও মুক্তির জন্য রাজি ছিলেন না স্বয়ং সিনেমার নির্মাতারাই। CBFC-র তরফে আইনজীবী যুক্তি দেন যে, সিনেমার শিরোনামে ভারতীয় রাজ্য এবং শহরগুলির নাম ব্যবহার করা নতুন কিছু নয়। এই যুক্তি সমর্থন করার জন্য, সিনেমার শিরোনাম নিয়ে আপত্তির জবাব দিতে 'গো গোয়া গন', 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' এবং 'দিল্লি বেলি'-র মতো উদাহরণ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
Advertisement

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget