এক্সপ্লোর

Govinda: 'এত নায়িকার সঙ্গে কাজ করেছি, কেউ বলতে পারবে না...', বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন গোবিন্দ

Govinda News: সংবামাধ্যমের তরফ থেকে গোবিন্দকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্মিত হেসে উত্তর দেন..

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: অভিনেতা গোবিন্দের (Govinda) ওপর বারে বারেই পরকীয়ার অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। শোনা গিয়েছিল, অভিনেতার স্ত্রী নাকি তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ও দায়ের করেছিলেন। কিন্তু এরপরে সংবাদ মাধ্যমের সামনে অভিনেতার স্ত্রী বারে বারে বলেছিলেন, তাঁর ও গোবিন্দর সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। তবে সুনীতা এই কথা স্বীকার করে নিয়েছেন যে, গোবিন্দের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক রয়েছে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন গোবিন্দ স্বয়ং। পরকীয়ার অভিযোগ নিয়ে কী জানালেন তিনি? 

সংবামাধ্যমের তরফ থেকে গোবিন্দকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্মিত হেসে উত্তর দেন, 'এই অভিযোগ আমার নামে আগেও করা হয়েছে। একটা সময়ে, কোনও মহিলাকে ছুঁতে আমার হাত কাঁপত। সেই সময়েও আমার নামে এইরকম অভিযোগ উঠেছে। যে এই অভিযোগ করছেন, তিনি আমার ছোটবেলার ভালবাসা। আমার যৌবনের ভালবাসাও আমায় ছেড়ে চলে গিয়েছে। এই যে মানুষজন ভাবছেন, আমি নাকি প্রেম করছি... তাহলে আমি বলব, এটা বুড়ো বয়সের প্রেম। একটা ষাঁড় সারা জীবন ক্ষেতে কাজ করে। যতদিন তার ক্ষমতা থাকে, সে খেতে খাটে। কিন্তু একটা সময়ে তার বয়স হয়, আর কাজ করার ক্ষমতা থাকে না। ঠিক তখনই তাকে বলি দিতে পাঠিয়ে দেওয়া হয়। তখন আর কারোরই কিছু যায় আসে না। এক সুপারস্টার, এত নায়িকাদের সঙ্গে কাজ করেছি.... কখনও তাঁদের দিকে ফিরেও তাকাইনি। একজন বড় নায়িকাও বলতে পারবেন না, আমি কখনও তাঁকে কোনও আপত্তিকর কথা বলেছি বা বিরক্ত করেছি। অনেক নায়িকার তো কেরিয়ার শুরুই হয়েছে আমার সিনেমার মধ্যে দিয়ে। আমি সবসময় আমার সমস্ত সফল ছবির ক্রেডিট আমার পরিচালক, সঙ্গীত পরিচালক আর নায়িকাদের দিতে পছন্দ করি।'

তবে গোটা বিষয়টাই ভীষণভাবে ধোঁয়াশার। একদিকে যখন সুনীতা স্বামী গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন, তখন আবার করবা চৌথের দিনে সুনীতা গলা ভরা সোনার হারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন, এই উপহার তাঁকে গোবিন্দই করবা চৌথ উপলক্ষ্যে দিয়েছেন। তাঁদের সম্পর্ক ঠিকই আছে।  তবে ২০২৫ সালের শেষে, একটি সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, 'আমার মনে হয় ২০২৫ আমার জীবনের অন্যতম খারাপ একটা বছর কারণ গোটা বছরেই আমি গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শুনতে শুনতে কেটেছে। তবে আমি জানি, ওই মহিলা কোনও অভিনেত্রী নন। অভিনেত্রীরা সচরাচর এমন খারাপ কাজ করেন না। আমি জানি ওই মেয়েটা গোবিন্দকে মোটেই ভালবাসে না। ও শুধু গোবিন্দের টাকা চায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
Harry Potter: রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
রূপকথার নায়ক হ্যারি পটার, অথচ প্রদীপের তলায় অন্ধকার! বাস্তবে নেশায় ডুবে থাকতেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget