এক্সপ্লোর

Shreya Ghoshal: আইডিয়াজ় অব ইন্ডিয়ার মঞ্চে শ্রেয়া ঘোষাল, সুরের জাদু ছড়িয়ে গাইলেন 'যাও পাখি বলো...'

Ideas of India 2026: শ্রেয়া ঘোষাল বলেন, "কেরিয়ারের শুরুতে স্টিরিওটাইপ হয়ে যাওয়া সহজ, তাই আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম। অনেকের সান্নিধ্যে আসি। অনেকের সঙ্গে ভালো পার্টনারশিপ তৈরি হয়েছে।"

২৭ ও ২৮ ফেব্রুয়ারি মুম্বইতে (Mumbai) অনুষ্ঠিত হল এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ় অব ইন্ডিয়া সম্মেলন ২০২৬ (Ideas of India Summit 2026)। দু'দিনব্যাপী চলে এই অনুষ্ঠান। অংশ নেন বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত গড়েছেন এমন সব বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। মাইক হাতে দু'কলি গান গাইতেই তাঁর সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে সেখানে।  
  
পাঁচবারের জাতীয় পুরস্কার বিজয়ী শ্রেয়া ঘোষাল জিতেছেন একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, তাঁর ঝুলিতে রয়েছে অগণিত সুপারহিট মনোমুগ্ধকর গান। এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ় অব ইন্ডিয়া সম্মেলন ২০২৬ এ শ্রেয়া বলেন, "এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। ১৬ বছর বয়সে যখন থেকে আমার যাত্রা শুরু হয়েছে তখন আমি নিজেও জানতাম না কী হবে, আমার বহির্বিশ্ব সম্পর্কে কোনও ধারণা ছিল না। কিন্তু সঙ্গীতের সঙ্গে আমার সংযোগ এর অনেক আগে থেকেই। দেবদাস ছবিতে আমার ৫টি গান ছিল। সেখান থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।" এই অনুষ্ঠানের মঞ্চে 'দেবদাস' ছবির গানের প্রথম দিনের রেকর্ডিংয়ের স্মৃতি ঘেঁটে দেখেন শ্রেয়া।  

যাত্রা কতটা মসৃণ ছিল? 

শ্রেয়া ঘোষাল বলেন, "কেরিয়ারের শুরুতে স্টিরিওটাইপ হয়ে যাওয়া সহজ, তাই আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম। এরপর ধীরে ধীরে অনেকের সান্নিধ্যে আসি। অনেকের সঙ্গে ভালো পার্টনারশিপ তৈরি হয়েছে।" 

পছন্দের বাংলা গান কোনটা? 

শ্রেয়া বলেন, "অন্তহীন ছবিতে গান গেয়েছিলাম। ওই ছবির অ্যালবামটাই অন্যরকম। অন্তহীন ছবির যাও পাখি আমার খুব পছন্দের।" 

পরিচিতি তৈরির জন্য প্লে-ব্যাক কতটা দরকার? 

শ্রেয়া ঘোষাল উত্তরে বলেন, "এখন সময় বদলে গেছে। এখন স্বাধীনভাবে কিছু করলে দর্শক খুব বেশি পছন্দ করেন। আমরা যখন এসেছিলাম তখন ছবিতে গান গাওয়াই অপশন ছিল। এখন চিত্রটা অন্যরকম।" শ্রেয়া বলেন, "আমি এখন একজন মা। আমার ৪ বছরের ছেলে রয়েছে। আমাকে ওয়ার্ক-লাইফ ব্যালান্স খুঁজতে হয়েছে। তাই যা করছি তাতে যদি ১০০ শতাংশ খুশি না মেলে সেটা না করে ভালো - এখন এই ধারনাটি অনেক পরিষ্কার হয়ে গেছে।" 

দীর্ঘ কেরিয়ারের কোন মন্ত্রে এগিয়ে চলা? 

শ্রেয়া ঘোষাল বলেন, "জিরো কম্প্রোমাইজ। কাজের গুণমান নিয়ে কোনও আপস নয়। আমার মনে হয় আপনি যদি মন থেকে গান করেন, তাতে যদি গানের সংখ্যা কমও হয় তবু দর্শক আপনাকে ভালোবাসবে। দর্শক ভগবান। নিজের কাজের প্রতি সৎ থাকা খুব দরকার। নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করা - আমার এটাই মন্ত্র।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget