এক্সপ্লোর

Jeetu Kamal: 'যাঁরা নিন্দা করতেন, গালি দিতেন, ওঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছেন..', অনীক দত্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক জিতু কমল

Jeetu Kamal on Director Anik Dutta: আগে জানিয়েছিলেন, পরিচালকের মৃত্যু নিয়ে এখনই কোনও মন্তব্য করতে তিনি রাজি নন। আজ, অনীক দত্তের শেষকৃত্যের খবর শেয়ার করে, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট জিতুর

কলকাতা: তাঁর হাত ধরেই, কার্যত কেরিয়ারের একটা নতুন ইনিংস শুরু করেছিলেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত, 'অপরাজিত' সিনেমার নায়ক তিনি। সেই ছবির হাত ধরেই, জিতুকে যেন নতুন করে আবিষ্কার করেছিল টলিউড। নিজের কেরিয়ারে, অনীক দত্তের অবদানকে কখনও ভুলে যাননি জিতু। অনীক দত্তের জন্মদিনে একবার, এবিপি লাইভ বাংলায় (ABP Live Bangla) কলমও ধরেছিলেন তিনি। পরিচালকের প্রয়াণের খবর শুনে তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালেও। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্রিয় পরিচালকের মৃত্যু নিয়ে এখনই কোনও মন্তব্য করতে তিনি রাজি নন। তবে আজ, অনীক দত্তের শেষকৃত্যের খবর শেয়ার করে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট জিতু কমলের। 

অনীক দত্তের শেষকৃত্যের খবর শেয়ার করে নিয়ে বিস্ফোরক জিতু কমল

সোশ্যাল মিডিয়ায় আজ অনীক দত্তের শেষকৃত্যের খবর পোস্ট করে, জিতু কমল লিখেছেন, 'অনীকদাকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য আগামীকাল যেখানে তাঁকে রাখা হবে। তাঁর পরিবারের সম্মতিতেই এই পোস্ট করা হল।' এরপরে জিতু আরও লিখেছেন, 'যারা অনীক দত্তের পিছনে, তাঁর প্রচুর নিন্দা করতেন, গালি দিতেন, প্রতিনিয়ত ওঁর কাজগুলোকে নষ্ট করেছেন, মানসিকভাবে ভেঙে দিয়েছেন, তাঁরা দয়া করে আসবেন না। শুধু শুধু অভিশাপ কুড়িয়ে নিয়ে, বাড়ি ফেরার কোনও মানে হয় না। পাপ-পূণ্য সব কিছুর খতিয়ান এখানেই দিয়ে যেতে হবে। নিজের বাড়িতে বসেই না হয়, অনীকদার কাছে একবার মন থেকে ক্ষমা চেয়ে নেবেন। ভয় পাবেন না ঈশ্বর ক্ষমাশীল। ফিরবে তোমার “সত্যজিৎ”। তোমার শেষ ইচ্ছে পূরণ হবেই। তুমিই “অপরাজিত অনীক”।

 

 

অনীক দত্তের জন্মদিনে কী লিখেছিলেন জিতু?

অনীক দত্তের জন্মদিনে, এবিপি লাইভ বাংলায় জিতু লিখেছিলেন, 'আমি আমার জগৎ নিয়ে বেশ ছিলাম। দুবেলা দুমুঠো জুটেও যাচ্ছিল। হঠাৎ তুমি আলাদীনের ম্যাজিক কার্পেট নিয়ে আমার কাছে উপস্থিত হলে আর আমায় উড়িয়ে নিয়ে চললে। আমায় নিয়ে যাচ্ছ এক অজানা, অচেনা পৃথিবীতে। এক আলোর জগতে। সত্যজিৎ রায়ের প্রতি তোমার একাগ্রতা আর অনুধাবন সত্যিই চমকে দেওয়ার মতো। আমি তোমার নজরে আসতে পেরে সত্যিই ধন্য। তুমি আমায় দিয়ে যেভাবে এই কাজটি করিয়ে নিলে তাতে আমি ধন্য। আমি বাদে অন্য যে কোনও অভিনেতাকে দিয়েই যে তুমি এই কাজটি করিয়ে নিতে পারতে তা আর বলার অপেক্ষা রাখে না। সেখানে আমি এই স্বনামধন্য চরিত্রটা করতে পেরে তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget