এক্সপ্লোর

Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?

Jojo Mukherjee News: তিনি অনেক সময়েই শ্যুটিং করতেন হয় কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে। কোনোমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শারীরিক অসুস্থতা থেকে মুক্তি, বাড়ি ফিরলেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়।
  • শ্যুটিংয়ে হিপ জয়েন্টে চোট, অবশেষে হল অস্ত্রোপচার।
  • দীর্ঘ অপেক্ষায়, অবশেষে চেনা পরিবেশে ফিরলেন জোজো।
  • সন্তানদের সঙ্গে, ফিরলেন স্বাভাবিক জীবনে, ফিজিওথেরাপি চলবে।

কলকাতা: হয়েছিল অস্ত্রোপচার, ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট লেগেছিল তাঁর। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাড়ি ফেরার খবর দিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা যেমন জোজো লিখেছেন, পাশাপাশি জানিয়েছেন, তাঁর অসুস্থতার সময়ে সবসময়েই তাঁর পাশে ছিলেন তাঁর মেয়ে আর একরত্তি ছেলে। জোজো আজ বাড়ি ফিরেছেন বলে যেমন খুশি তাঁর ছেলে আদি, তেমনই তাঁর নিজেরও ভাল লাগছে বাড়ির চেনা পরিবেশে ফিরে এসে।

কী হয়েছে সঙ্গীতশিল্পী জোজোর?

কী শারীরিক সমস্যা হয়েছিল জোজোর? সঙ্গীতশিল্পী জানিয়েছেন, অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে ব়্যাপচার হয়েছিল তাঁর। খুব খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু সেই সময়ে অস্ত্রোপচার করাননি তিনি। কড়া পেইনকিলার খেয়ে কোনোমতে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। এরপরে, গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। 'সারেগামাপা'-র বিচারকের দায়িত্বে ছিলেন জোজো। তিনি বলেন, তিনি অনেক সময়েই শ্যুটিং করতেন হয় কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে। কোনোমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা। বিভিন্ন সময়ে তাঁকে লাঠি নিয়ে পর্যন্ত কাজ করতে হয়েছে। অবশেষে চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই।  জোজো আরও জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সুষ্ঠুভাবেই মিটে গিয়েছে। তবে এখনও একা একা সাবলীলভাবে হাঁটতে পারছেন না জোজো। তিনি জানিয়েছেন, যেহেতু অপারেশনটা ভীষণ গুরুতর, সেই কারণে এখন কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে তাঁকে। তার সঙ্গে সঙ্গে চলবে ফিজিওথেরাপি। তবে তিনি কাজে কবে ফিরবেন, সেই পরামর্শ চিকিৎসকই দেবেন। তিনি যবে বলবেন কাজে ফিরতে, তবেই আবার শো করা শুরু করবেন জোজো। 

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন জোজো?

আজ সোশ্যাল মিডিয়ায় জোজো লিখেছেন, 'হাই.. কেমন আছো, আছেন সবাই? আজ একটা অভিজ্ঞতা হল, তাই ভাবলাম একটু লিখি। এতদিন দূরের শো করতে যাওয়ার সময়ে, পুলিশ হুটার লাগানো গাড়িতে সাইরেন বাজিয়ে নিয়ে গিয়েছে। তবে আজ সাইরেন বাজানো অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরতে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যাই হোক, ১ সপ্তাহ বাদে বাড়ি ফিরে বেশ ভাল লাগছে। আদি খুব এক্সাইটেড। আর বাজো তো কয়েকটা দিন আমার সঙ্গেই ছিল। খুব গরম পড়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন।'

আরও পড়ুন: Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

 

Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
জ্বর, পিঠে ব্যথা.. ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় নাজেহাল অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় এসে...
Salman Khan: 'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা
'ভুল বুঝিয়ে শ্যুটিং করিয়ে নেওয়া হয়েছে..', বিতর্কিত 'কালা হিরণ' নিয়ে বিস্ফোরক অভিনেতা
Eden Gardens: রবিবার ইডেনে ফসিলস-শো, সুজাতার সেঞ্চুরি, কী হল স্বার্থের সংঘাতের শুনানিতে? সিএবির আপডেট
রবিবার ইডেনে ফসিলস-শো, সুজাতার সেঞ্চুরি, কী হল স্বার্থের সংঘাতের শুনানিতে? সিএবির আপডেট
Govinda-Sunita: অন্য সম্পর্কে গোবিন্দ, আগেই অভিযোগ করেছিলেন স্ত্রী সুনীতা! কে পাবে সম্পত্তি, এবার প্রকাশ করলেন সেটাও
অন্য সম্পর্কে গোবিন্দ, আগেই অভিযোগ করেছিলেন স্ত্রী সুনীতা! কে পাবে সম্পত্তি, এবার প্রকাশ করলেন সেটাও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool in Parliament: ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষ, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তড়িঘড়ি ছুটলেন লোকসভার স্পিকারের কাছে, নতুন দলে যোগ দিচ্ছেন তাঁরা? কী ঘটছে দিল্লিতে?
ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষ, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তড়িঘড়ি ছুটলেন লোকসভার স্পিকারের কাছে, নতুন দলে যোগ দিচ্ছেন তাঁরা? কী ঘটছে দিল্লিতে?
Weather Update: জুনের মাঝে বজ্রপাত সহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে সতর্কতা; উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
জুনের মাঝে বজ্রপাত সহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে সতর্কতা; উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Embed widget