এক্সপ্লোর

The Kerala Story 2: আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত স্থগিত 'কেরালা স্টোরি ২'-র মুক্তি! বিশ বাঁও জলে 'বিতর্কিত' ছবি

The Kerala Story 2 Release: কেরালা হাইকোর্ট ২ পক্ষের বিস্তারিত যুক্তি শোনার পর 'দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড'-এর মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: বড়পর্দায় 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) মুক্তির পরে, তা নিয়ে বিতর্ক কম হয়নি। ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া নিয়েও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। তবে ছবিটি সেই সময়ে বক্সঅফিসে সাফল্য পেয়েছিল, চর্চিত ও হয়েছিল। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আদাহ শর্মা (Adah Sharma)। এরপরে, ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, 'কেরালা স্টোরি ২'। ছবিটি তৈরি হয়ে গেলেও আপাতত দেখা যাচ্ছে, ছবিটির মুক্তি বিশ বাঁও জলে। কেরালা হাইকোর্ট বিতর্কিত এই সিনেমা 'কেরালা স্টোরি ২'-এর স্ক্রিনিংয়ের ওপর শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। কেরালা হাইকোর্ট ২ পক্ষের বিস্তারিত যুক্তি শোনার পর 'দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড'-এর মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে। ছবিটা আগামীকাল মুক্তি পাওয়ার কথা, কিন্তু তার ঠিক আগে, আজ এই সিনেমার মুক্তি নিয়ে ফের শুনানি হওয়ার কথা রয়েছে।

বিচারপতি বেচু কুরিয়ানের একার বিচারকের বেঞ্চ, বুধবার সিনেমাটির মুক্তি স্থগিত করার নির্দেশ দেন। এদিন এই মামলার শুনানি হয়। এই সিনেমা মুক্তি নিয়ে, ছবির নির্মাতা আর সরকারের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলেছে। প্রযোজকদের পরিকল্পনা ছিল, আগামী ২৭ তারিখ এই ছবিটির আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তি পাওয়ার কথা গোটা দেশেও। ছবির নির্মাতারা বলেন, এই ছবির মুক্তি ১টা দিন ও পিছিয়ে যাওয়ার অর্থ, ছবিটির ব্যবসার ওপর গভীর প্রভাব ফেলবে। এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হন বিচারক। তিনি বার্তা দেন, এই সমস্ত কথা বলে যেন আদালতকে বিভ্রান্ত করা বা তাড়া দেওয়ার চেষ্টা না করা হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আদালত সমস্ত পক্ষের সমস্ত যুক্তি সম্পূর্ণরূপে শুনবে এবং রায় দেওয়ার আগে প্রয়োজনীয় সময় নেবে।

এই সিনেমাটি এর আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের থেকে শংসাপত্র পেয়েছে। তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিচারক। CBFC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, 'আপনারা সিনেমাটিকে 'A' সার্টিফিকেটও দেননি। আপনারা U/A দিয়েছেন।' আদালত আরও বলেছে, সিনেমাটা এখনও মুক্তির জন্য রাজি ছিলেন না স্বয়ং সিনেমার নির্মাতারাই। CBFC-র তরফে আইনজীবী যুক্তি দেন যে, সিনেমার শিরোনামে ভারতীয় রাজ্য এবং শহরগুলির নাম ব্যবহার করা নতুন কিছু নয়। এই যুক্তি সমর্থন করার জন্য, সিনেমার শিরোনাম নিয়ে আপত্তির জবাব দিতে 'গো গোয়া গন', 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' এবং 'দিল্লি বেলি'-র মতো উদাহরণ দেওয়া হয়েছিল।

এই ছবি নিয়ে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত, সিনেমার মুক্তি স্থগিত রাখার রায় দিয়েছে আদালত। আজ এই সিনেমার মুক্তি নিয়ে ফের শুনানি হওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Aditya Dhar: দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
Kunal Ghosh: খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
Silajit: অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
Honey Singh: হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ
হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget