এক্সপ্লোর

Tollywood New Film: জেন জি আর মিলেনিয়ালের দ্বন্দ্ব এবার সিনেমায়, অঙ্গনা, সৌম্য, ঐশ্বর্যকে নিয়ে নতুন গল্প বুনছেন মৈনাক ভৌমিক

Mainak Bhowmick New Film: ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়েই এই গল্প। তারা কখনও কখনও শহর ছেড়ে পালাতে চায়। কিন্তু তারা তা পারে না, এই শহরের মধ্যেই ঘুরে বেড়ায় তারা

কলকাতা: মিলেনিয়ালস নাকি জেন জি... সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানারকম মজার দ্বন্দ্ব দেখা যায় এই দুই প্রজন্মকে নিয়ে। জেন জি মানেই নতুন নতুন সব শব্দ, নতুন সব চিন্তাধারা.. কে ঠিক আর কে ভুল, সেই বিতর্ক চলতে থাকে অনর্গল। আর এবার, এই দুই প্রজন্মকেই এক সিনেমায় বাঁধতে চলেছেন পরিচালন মৈনাক ভৌমিক (Mainak Bhowmick)। আসছে তাঁর পরিচালনায় নতুন ছবি, 'মেড ইন কলকাতা' । আজ এই ছবির মহরত হয়ে গেল কলকাতায়।

এই সিনেমায় অভিনয় করছেন, সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee), অঙ্গনা রায় (Angana Roy), ঐশ্বর্য সেন (Aishorjyo Sen), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik), মেঘা চৌধুরী, শ্রীমা ভট্টাচার্য (Sreema Bhattacharya),  শিঞ্জিনী চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায় এবং একটি বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে নন্দিনী চট্টোপাধ্যায়কে। আজ এই সিনেমার মহরত হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই সিনেমার শ্যুটিং। বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের নিয়েই গল্প তৈরি করছেন পরিচালক।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সিচুয়েশনশিপ, ফ্রিল্যান্স করলে সময়মতো ইনভয়েস ক্লিয়ার না হওয়ার যন্ত্রণা… ২০২৫-এর কলকাতায় যে Gen Z আর Millennial রা রিলের পর রিল স্ক্রল করে নিজেদের একাকিত্ব ভুলতে চাইছে, এটা তাদের গল্প। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়েই এই গল্প। তারা কখনও কখনও শহর ছেড়ে পালাতে চায়। কিন্তু তারা তা পারে না, এই শহরের মধ্যেই ঘুরে বেড়ায় তারা। সারাদিন শহরটার সমস্ত খারাপ বিষয়গুলো তুলে ধরে, আবার এই শহরটাকেই ভালবাসে। এই সিনেমার গল্পটাও এরকম। অনেকগুলো এমন মানুষের গল্প, যাদের মধ্যে ভুল রয়েছে, ঠিক রয়েছে আবার তারা নিজেরাই নিজেদের অজান্তে ভীষণ ভালবেসে ফেলেছেন এই শহরটাকে। কলকাতাকে। নতুন সময়ের এক গল্পকেই নতুন সুরে ক্যামেরায় ধরতে চাইছেন পরিচালক। ছবির প্রযোজকেরাও এই সিনেমা নিয়ে ভাবছেন একটু অন্যরকমভাবে। মৈনাক ভৌমিক আর তাঁর চিত্রগ্রাহক প্রসেনজিৎ চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা গোটা সিনেমাটা কেবল মাত্র ১টি ক্যামেরায় শ্যুটিং করবেন। ফলে ক্যামেরার আতিশয্য, বারে বারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া, এই সবের ঝক্কি অনেকটাই কম। তবে সিনেমাটা কীভাবে কেবল একটি ক্যামেরা দিয়ে শ্যুটিং হবে, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।

সিনেমায় হিপ হপ আর ইলেকট্রোনিকা থেকে শুরু করে মডার্ন পপ, সবই থাকবে। আবহসঙ্গীতেও থাকবে অন্যরকম ছোঁয়া। সবদিক থেকেই চিরাচরিত ফর্মুলার বাইরে গিয়ে একটি নতুন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক।

সেরা শিরোনাম

Tollywood News: পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget