এক্সপ্লোর

Manoj Bajpayee: ব্রাহ্মণদের ভাবাবেগে আঘাত, দায়ের হল FIR! সিনেমা বিতর্কে কী বললেন মনোজ বাজপেয়ী?

Netflix Film Controversy: এই বিতর্কের মধ্যেই, নীরজ পান্ডে একটি বিবৃতি জারি করে বলেছেন, তিনি আপাতত সমস্ত প্রচারমূলক কনটেন্ট সরানোর সিদ্ধান্ত নিয়েছেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: সিনেমা নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও, একাধিকবার বিভিন্ন সিনেমা থেকে শুরু করে, ওয়েব সিরিজ বিতর্কে জড়িয়ে পড়েছে। আর এবার, নেটফ্লিক্সে ফিল্ম 'ঘুষখোর পণ্ডিত'-এর টিজার প্রকাশ্যে আসতেই তা জড়িয়ে গেল বিতর্কে। এই ছবি ব্রাহ্মণদের পক্ষে 'অপমানজনক' বলে মনে হয়েছে অনেকেরই। এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রং ও! উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেটফ্লিক্স এবং 'ঘুষখোর পণ্ডিত'-এর নির্মাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরেই, দায়ের করা হয়েছে একটি FIR। লখনউতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই ছবিটি জাতিগতভাবে অপমানজনক ও সমাজের পক্ষে বিপজ্জনক হতে পারে।

এই বিতর্কের মধ্যেই, নীরজ পান্ডে একটি বিবৃতি জারি করে বলেছেন, তিনি আপাতত সমস্ত প্রচারমূলক কনটেন্ট সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার, এই ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন, অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ও। ছবিতে 'অজয় দীক্ষিত' নামে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন মনোজ। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দল। আইনজীবীর দাবি, এই ছবির নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য মানহানিকর। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, অভিনেতা মনোজ।

মনোজ বাজপেয়ী তাঁর বিবৃতিতে বলেছেন, 'আমি মানুষের অনুভূতি এবং উদ্বেগকে সম্মান জানাই। সেই সমস্ত অনুভূতিকে ভীষণ গুরুত্বের সঙ্গে দেখি। যখন কেউ এমন কিছুর সঙ্গে যুক্ত হন, যেটা মানুষের মনে আঘাত দেয়, তাহলে আপনাকে থামতে হবে এবং বিষয়টা শুনতে হবে। একজন অভিনেতা হিসাবে, আমি কোনও ছবির চরিত্রে অভিনয় করলে, সেই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করি। এখানে আমি এমন একজন ব্যক্তি, যাঁর মধ্যে অনেক খুঁত রয়েছে। পাশাপাশি, তাঁর আত্ম-উপলব্ধিরও একটা দিক রয়েছে। এই ছবির কোনও বিশেষ সম্প্রদায়কে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না। নীরজ পান্ডের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, ওঁর সিনেমাগুলির মধ্যে সবসময় একটি ধারাবাহিক গাম্ভীর্য এবং সংবেদনশীলতা দেখেছি। মানুষের অনুভূতিকে মাথায় রেখে ছবি তৈরি করেন তিনি। সেই কারণেই তিনি ছবির প্রচারের সামগ্রী সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মানুষের আবেগের বিষয়গুলি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে।'

এর আগে, সোশ্যাল মিডিয়ায় নীরজ পান্ডে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget