এক্সপ্লোর

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

Mithun Chakraborty Health Update: হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি নেতা ও কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার ছেড়ে দেওয়া হল তাঁকে।

কলকাতা: আচমকাই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। দেখতে ছুটে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর চিকিৎসার যাবতীয় খুঁটিনাটির খোঁজ নিয়েছিলেন। যদিও মিঠুন চক্রবর্তীর হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাঁর ভক্তকূল।

অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি নেতা ও কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার ছেড়ে দেওয়া হল তাঁকে।

ঠিক কী হয়েছিল মিঠুনের? তাঁর হাতে একটা পুরনো চোট রয়েছে। সেখানেই নতুন করে সমস্যা দেখা দিয়েছিল। অস্ত্রোপচার করে তাঁর হাতে প্লেট বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, এখন সুস্থ রয়েছেন তিনি।

বছর দুয়েক আগে পড়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর ডান হাতে চিড় ধরেছিল। তখন বেঙ্গালুরুর হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। পরে ফের হাতে যন্ত্রণা শুরু হওয়ায় কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীকে দেখে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মিঠুনের চোট পাওয়া হাতেই নতুন করে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই মতো অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছে মিঠুনের হাতে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল। দ্রুতই সেরে উঠবেন বিখ্যাত অভিনেতা।

হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়েছিলেন অভিনেতা ও সাংসদ দেব অধিকারী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। দেব লেখেন, 'মিঠুন চক্রবর্তীকে বাবার মতো করেই দেখে এসেছি। তাঁর আরোগ্যকামনার পাশাপাশি,  তিনি যা কিছু চান, সেই ইচ্ছে যেন পূরণ হয়।'

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে অস্ত্রোপচারটি হয়। অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। অভিনেতার চিকিৎসা করেছেন যাঁরা, তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।  তারপর মিঠুন চক্রবর্তীকে দেখতে  কেবিনে পৌঁছন তিনি ।       

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকারের প্রথম মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সব সময় দরাজ সার্টিফিকেট দিয়ে এসেছেন মিঠুন চক্রবর্তী । ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জোরকদমে প্রচার করেছিলেন মিঠুন । মুখ্যমন্ত্রী হওয়ার পরও মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী । বলেছিলেন,' মিঠুনদা আমাকে বলেছিলেন, দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে ।' এতটাই পারস্পরিক সৌহার্দ্য তাঁদের ।

আরও পড়ুন: অভিনেত্রীর সঙ্গে গোপনে বিয়ে সারলেন KKR তারকা, শুভেচ্ছাবার্তা শুভমন, অভিষেকদের

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
Singer House Attacked: নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
নিশানায় আরও এক সঙ্গীতশিল্পী! মধ্যরাতে বাড়ির সামনে চলল গুলি
Dev-Rukmini-Subhasree: দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
দেব যদি 'দেবদাস' হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা
Jeetu Kamal: প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
প্রথমবার পুজোয় কলকাতার বাইরে, বিগ বসের ঘরে পা রাখার আগে মনখারাপ জিতু কমলের
Advertisement

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget