এক্সপ্লোর

Rohit Shetty: রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনায় বড় সূত্র পেল পুলিশ! চলছে ফরেন্সিক পরীক্ষা

Rohit Shetty News: মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। সূত্রের খবর, পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠিয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom

কলকাতা: রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িতে গুলি চলার মতো ঘটনায় তোলপাড় হয়েছে বলিউড। এই ঘটনার পরে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে রোহিত শেট্টির বাড়িতে, ঘটনার তদন্ত জোরকদমে চালাচ্ছে পুলিশ। ভোর রাতে পরিচালকের বাড়ির সামনে ৫ রাউন্ড গুলি চালানো হয়। সদ্যই এই ঘটনার পুননির্মাণ করেছে পুলিশ। আর এবার, যে অস্ত্র দিয়ে রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ।

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। সূত্রের খবর, পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নিশ্চিত হলেও পুলিশ একবার পরীক্ষা করে দেখতে চায়, ঠিক এই অস্ত্র দিয়েই রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানো হয়েছিল কি না। পুলিশ সূত্রে আরও খবর, মূল অভিযুক্ত হরিয়ানায় গিয়েছিল এবং সেখানেই সেই অস্ত্র লুকিয়ে রেখেছিল। সেখান থেকেই এই অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে ৫ জন অভিযুক্তকে পুণের কাছ থেকে গ্রেফতার করা হয়েছিল।

আইএএনএস (IANS) সূত্রে খবর, রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর জন্য চার অভিযুক্তকে নাকি ৩ লাখ টাকার লোভ দেখানো হয়েছিল। শুটার দীপক চন্দ্রকে অগ্রিম ৫০,০০০ টাকা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই গ্যাং-এর সদস্যদের কার্যকলাপ আকৃষ্ট করেছিল তাদের, এরপরেই তারা যোগ দেয় দলে। প্রসঙ্গত, রোহিত শেট্টির বাড়িতে গুলি চলার ঘটনার দায় স্বীকার করা হয়েছে বিষ্ণোই গ্যাং-এর তরফ থেকে।

অন্যদিকে, জানা গিয়েছে যে স্কুটি করে অভিযুক্তরা গুলি চালাতে এসেছিল, সেটি পুণে থেকে চুরি করা হয়েছিল। চুরি করা সেই স্কুটি চালিয়েই মুম্বই পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। এই ঘটনাটির পুননির্মান করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনা পুনর্গঠনের সময়, পুণে থেকে গ্রেফতার হওয়া চার অভিযুক্ত - স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কি, সিদ্ধার্থ যেনপুরে এবং সমর্থ পোমাজিকে ক্রাইম ব্রাঞ্চ তাদের সঙ্গে রেখেছিল। সূত্রানুসারে, ক্রাইম ব্রাঞ্চ পুণে থেকে স্কুটি কেনা থেকে শুরু করে, রাস্তা দিয়ে সেটি মুম্বইতে আনা, মুম্বইয়ে আনার সময় অভিযুক্তরা যে জায়গাগুলোতে ছিল, সেই জায়গা সহ মুম্বইয়ের ভিলে পার্লে স্টেশনের বাইরে স্কুটি পার্ক করা পর্যন্ত প্রতিটি দৃশ্য নতুন করে তৈরি করেছে। এই পুনর্গঠনের সময়, ক্রাইম ব্রাঞ্চের দল ক্রমাগত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের দেওয়া তথ্য যাচাই করেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Aditya Dhar: দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
Kunal Ghosh: খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
Silajit: অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
Honey Singh: হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ
হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget