এক্সপ্লোর

Dhurandhar 2: বিনা অনুমতিতে ড্রোন উড়িয়ে সংবেদনশীল এলাকায় শ্যুটিং! আইনি জটে 'ধুরন্ধর ২'

Dhurandhar 2 News: পুলিশের তরফে অভিযোগ, সঠিক অনুমোদন না নিয়ে, মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শ্যুটিং করা হয়েছে

কলকাতা: এই সিনেমার প্রথমভাগ বক্সঅফিসে প্রভাব ফেলেছিল যথেষ্ট, দর্শকদের ভালবাসা ও পেয়েছিল। আর ইতিমধ্যেই এই সিনেমার দ্বিতীয়ভাগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। আর সেই সিনেমার শ্যুটিং করতে গিয়েই তৈরি হল আইনি জট! সমস্যায় 'ধুরন্ধর ২' (Dhurandhan 2)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই সিনেমার দ্বিতীয় ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতিই। আর তারপরেই শুরু হয়েছে সমস্যা। অভিযোগ, এই সিনেমার জন্য ড্রোন উড়িয়ে সংবেদনশীল এলাকায় শ্যুটিং করা হয়েছে। শ্যুটিং করার আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণে, সিনেমার 'লোকেশন ম্যানেজার'-এর নামে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে অভিযোগ, সঠিক অনুমোদন না নিয়ে, মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শ্যুটিং করা হয়েছে। এই ছবির 'লোকেশন ম্যানেজার', রিঙ্কু রাজপাল বাল্মিকীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আইনি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ছবির শ্যুটিং চলাকালীনই বিষয়টি পুলিশের নজরে আসে। মুম্বইয়ের ফোর্ট এলাকায় অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে একেবারেই শ্যুটিং করা যায় না। এই শ্যুটিং করার সময়, ওখানে সঞ্জয় দত্ত ছাড়া ছবির অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। প্রত্যেক ৩০ জানুয়ারি থেকে ফোর্ট এলাকাকে বিশেষ ভাবে সাজানো হয়। এই বছর, পাকিস্তানের পুরনো রাস্তার আদলে সাজিয়ে তোলা হয়েছিল সেই এলাকা। কিন্তু ১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে ড্রোনটি নাকি ঢুকে পড়ে সংবেদনশীল এলাকায়। সেই কারণেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।

'ধুরন্ধর ২'-এর যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে কেবলমাত্র রণবীরকেই দেখা গিয়েছে। এক ঝলক, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও মাধবনকেও দেখা গিয়েছে। এই ছবিতে অর্জুন রামপালের বিপরীতে দেখা যাবে 'হামজা়' অর্থাৎ রণবীরকে। ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে আনা হবে অক্ষয় খান্নাকেও। ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা এই সিনেমা। প্রসঙ্গত, 'ধুরন্ধর' ছবিটিও আইনি সমস্যায় জড়িয়েছিল। পশ্চিম এশিয়ার দেশগুলিতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল পরিচালক আদিত্য ধরের ছবি 'ধুরন্ধর'। ছবিটি মুক্তি পায়নি একাধিক জায়গাতেই। কিন্তু কেন? পাকিস্তানকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, এই কারণে, আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে দেখানো হচ্ছে না 'ধুরন্ধর'। আর এই জট কাটাতেই এবার নরেন্দ্র মোদি (Narendra Modi)-র দ্বারস্থ হয়েছিলেন, ইমপা-র (দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন) প্রযোজকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০২.২৬) পর্ব ২: SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রকাশ্যে একের পর এক অসঙ্গতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০২.২৬) পর্ব ১: হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি
The Telegraph She Awards | ‘The Telegraph She Awards' সম্মানে সম্মানিত হলেন রানি মুখোপাধ্যায়, সম্মান তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Chhok Bhanga 6Ta : বিজেপি-শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০২.২৬) পর্ব ২: ভোটের আগে চওড়া হচ্ছে বিজেপি-বিরোধী ঐক্যে ফাটল ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
T20 World Cup 2026: আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
T20 World Cup 2026: অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
Bangladesh Election: সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
Snake Skin on Woman's Bed: গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
Embed widget