এক্সপ্লোর

Neel Bhattacharya: পুজোর আগেই নতুন ইনিংস! অভিনয়ের পাশাপাশি, এবার গানও গাইছেন নীল ভট্টাচার্য!

Neel Bhattacharya Music Video: নতুন প্রজন্মের এই গান মুক্তি পাবে আগামীকাল । এই মিউজিক ভিডিওতে নীলের সঙ্গে দেখা যাবে ইশা উপাধ্যায়কে

কলকাতা: এবার নতুন ভূমিকায় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) । দুর্গাপুজোয় আসছে নতুন মিউজিক ভিডিও 'হ্যাশট্যাগ পুজো' । আর অভিনয় করার পাশাপাশি, এই মিউজিক ভিডিওতে শোনা যাবে নীল ভট্টাচার্যের গলাও । নতুন প্রজন্মের এই গান মুক্তি পাবে আগামীকাল । এই মিউজিক ভিডিওতে নীলের সঙ্গে দেখা যাবে ইশা উপাধ্যায়কে । এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরুণিমা দাস পুরোকায়স্থ । একেবারে নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই গান ।

এই গানটি নিয়ে নীল ভট্টাচার্য বলছেন, 'এই গানটা নিয়ে আমি ভীষণ আগ্রহী কারণ এই গানটা আমি নিজে গাওয়ার সুযোগ পেয়েছি । গানটার শ্যুটিং হয়েছে দুর্গাপুরে । সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা । আশা করি, নতুন প্রজন্মের সবার এই গানটা ভাল লাগবে । এই গানটা একেবারেই নতুনদের কথা ভেবে বানানো । এই গানটায় একটা ভীষণ এনার্জি রয়েছে যেটা আমার ভীষণভাবে ভাল লেগেছে । আশা করি সবারই গানটা ভাল লাগবে ।'

এই গানটি নিয়ে গ্রুভ ভাই ওরফে কুণাল সিংহ বলছেন, এই গানটা শুধু একটা গান নয়, এটা নতুন প্রজন্মের কাছে অ্যান্থমের মতো হয়ে উঠবে । দুর্গাপুজোর যে আবহ, যে আবেগ, সেটা মিশে গিয়েছে পপ কালচারের সঙ্গে । সেখানেই এই গানে সাফল্য । এখনকার প্রজন্ম যেমন মা দুর্গাকে হৃদয়ে নিয়ে ঘোরে, তেমনভাবেই আন্তর্জাতিক সংস্কৃতিকেও তারা নিজেদের মধ্যে নিয়ে ঘোরে । মা দুর্গাকে উদযাপন করতে কখনও নতুন প্রজন্ম পিছিয়ে পড়ে না ।

এই গানের কথা লিখেছেন সোহম মজুমদার । গানের পরিচালক, অরুণিমা দাস পুরোকায়স্থ বলেছেন, ' নতুন এই গানটিতে তুলে ধরা হয়েছে  দুর্গাপুজোর আবেগ ও উচ্ছ্বাসের কথা ভেবে । পুজোর সন্ধেবেলায় মানুষ যতটা আনন্দে মেতে ওঠেন, তা সে পরিবারের পুজো হোক বা পাড়ার পুজো.. এই দিনগুলো সবসময়েই তো কাটে আলাদাভাবে । আর প্রত্যের প্রজন্মের সঙ্গে সঙ্গেই যেন বদলে যায় পুজোর মানে । তবে বদলে যায় না পুজোর আনন্দ । সেই ভাবকেই তুলে ধরবে এই গান । 

আগামীকাল ইউটিউবে মুক্তি পাবে এই গানটি ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Groove Bhai (@groovebhaiofficial)

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget