এক্সপ্লোর

Sonu Sood: ত্রাণসামগ্রী নিয়ে নেপালে হাজির সোনু সুদ, বললেন, 'দুর্গতদের যদি একটু সাহায্য় করতে পারি...'

Nepal Flash Flood News: করোনাকালে সোনু সুদকে বলা হত, 'মসিহা'

কলকাতা: ভয়াবহ পরিস্থিতি নেপালে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যদি কিছু পাওয়া যায়, এই আসায় এখনও কাদার তলা থেকে গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধারের চেষ্টা করছেন সাধারণ মানুষ। আর কাদার নিচে যদি এখনও বেঁচে থাকে প্রাণ, সেই খোঁজ প্রাণপণে চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। বাসস্থান কেড়ে নিয়েছে ত্রিশূলী। গায়ে মলিন বস্ত্রটুকু রয়েছে। কিন্তু অন্ন? এই ধ্বংসস্তূপের মধ্যে পেটের ভাত জুটবে কোথা থেকে? সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপালের সেনা, প্রশাসন। ত্রিশূল সেনা ক্যাম্পের পাশেই খোলা হয়েছে ত্রাণ শিবির। বুধবারের বিপর্যয়ের পর, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই শিবির। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ত্রাণশিবিরে মিলছে খাবার। আর পাশাপাশি, দুর্গতদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। নিজের টিম নিয়ে ইতিমধ্যেই নেপালে পৌঁছে গিয়েছেন অভিনেতা, কাজ শুরুও করে দিয়েছেন তিনি।

নেপালের মানুষের পাশে দাঁড়াতে, ত্রাণসামগ্রী নিয়ে হাজির সোনু সুদ

করোনাকালে সোনু সুদকে বলা হত, 'মসিহা'। করোনাকালে লকডাউন ঘোষণার পরে, বড় বিপাকে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে তাঁদের কাজ বন্ধ, ফলে বন্ধ রোজগারও। বাড়ি ও যে ফিরবেন, তার উপায় নেই। বন্ধ সমস্ত যানবাহন। উপায়ান্তর না দেখে, মাইলের পর মাইল, পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সাধারণ মানুষ। অনেকে ফেরার পথে প্রাণ পর্যন্ত হারিয়েছেন। দুঃস্বপ্নের সেই ছবির কথা মানুষ হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না। আর সেই সময়ে, মানুষকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সোনু সুদ। বাস বা ট্রেন, এমনকি প্লেনের টিকিট কেটেও তিনি ফিরিয়ে এনেছেন পরিযায়ী শ্রমিকদের। তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বহু মানুষকে কাজের সুযোগও করে দিয়েছিলেন। সেই সময়ে সোনু সুদকে যেন নতুনভাবে চিনেছিল মানুষ। তাঁকে বলা হত, মসিহা। আর নেপালের হড়পা বানে সমস্ত কিছু ভেসে যাওয়ার পরে, সোনু সুদ জানিয়েছিলেন, তিনি নেপালের মানুষদের পাশে দাঁড়ানোর সর্বতভাবে চেষ্টা করবেন। সেই মতোই ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে নেপাল পৌঁছে গিয়েছেন সোনু সুদ।

অভিনেতা জানিয়েছেন, 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর তরফ থেকে তিনি ভারত থেকে সমস্ত ত্রাণসামগ্রী নিয়ে নেপালে এসেছেন। যতটা প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়া যায়, তাঁদের জীবন কতটা স্বাভাবিক করে তোলা যায়, সেটাই তাঁদের প্রধান লক্ষ্য। প্রচুর কম্বল এবং খাদ্যসামগ্রী নিয়ে এসেছি, প্রয়োজন অনুযায়ী সেগুলো পাঠানোর চেষ্টা করছি।' তবে সোনু সুদ জানিয়েছেন, ভারত থেকে ত্রাণসামগ্রী নেপালে নিয়ে আসা সবসময়েই বেশ কঠিন। তবে তিনি চেষ্টা করছেন, কতটা মানুষের পাশে দাঁড়ানো যায়।

 

আরও পড়ুন: Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget