এক্সপ্লোর

Nora Fatehi: যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়েও কটাক্ষের শিকার! ফুঁসে উঠলেন নোরা ফতেহি

Nora Fatehi on Trolling: চলতি বছরের ৩ মাস নোরা ফতেহি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন।

কলকাতা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুদ্ধকালীন পরিস্থিতি.. সব মিলিয়ে যথেষ্ট অশান্ত পরিস্থিতি রয়েছে ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে নিজেদের মতামত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন অনেকেই। সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র তারকা, প্রত্যেকেই নিজের নিজের মতামত রাখছেন। এই পরিস্থিতিতে নোরা ফতেহি (Nora Fatehi) ও সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেছেন। তবে নিজের মতামত রাখার জন্যেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। আর এই বিষয়েই ফুঁসে উঠেছেন তিনি, ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

চলতি বছরের ৩ মাস নোরা ফতেহি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে, মানুষ শোনা এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ধৈর্য্য হারিয়ে ফেলেছে। নোরার কথায়, 'স্কুলের দিনগুলোতে আমাদের শেখানো হত, কোনও কথা মনোযোগ দিয়ে শোনো, তারপরে সেটা বোঝার চেষ্টা করো, তারপরে ভালমন্দ বিচার করো। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে মানুষজন কিছু না ভেবে, কিছু ভাবনার চেষ্টা না করেই প্রতিক্রিয়া জানিয়ে ফেলেন। কেউ কোনও কথা শুনে ভাবতে চায় না, কথার গভীরে যেতে চায় না। তাঁরা কিছু শুনেই দ্রুত মতামত তৈরি করে, একে অন্যকে আক্রমণ করতে শুরু করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে তিনি বলেছেন, 'যদি কোনও ব্যক্তি পৃথিবীতে শান্তির কথা বলেন এবং তাতেও যদি কারও সমস্যা হয়, তবে তাঁর একবার আয়নার সামনে দাঁড়ানো উচিত, ভাবা উচিত নিজেকে নিয়ে। প্রতিটা দেশ, প্রতিটা মানুষই এই পৃথিবীর অংশ। যদি কেউ বিশৃঙ্খলা ও সহিংসতার বিরুদ্ধে কথা বলে, তবে এতে ভুলটা কোথায়? তিনি আরও বলেন, যখন তিনি 'বিশ্ব শান্তি'র কথা বলেছিলেন, তখন তিনি কোনও একটি দেশ, ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য কথা বলছিলেন। এতে যদি কারও সমস্যা হয়, তাহলে সেটা যিনি শুনছেন তাঁর সমস্যা, যিনি বলছেন, তাঁর সমস্যা নয়।

নোরা ভিডিওর শেষে বলেন, তিনি রোজা ভাঙতে যাচ্ছিলেন আর সেই সময়ে ভাবছিলেন, এমন একটা পৃথিবীতে তিনি বসবাস করছেন, যেখানে মানুষ শান্তির কথা বললেও রেগে যায়। তিনি এই পরিস্থিতিকে ভীতিকর বলেছেন। তবে মানুষের অন্তত মানবতার খাতিরে এক হওয়া উচিত। ট্রোলিং সম্পর্কে নোরা স্পষ্ট করে বলেছেন যে, তিনি তাঁর অবস্থান থেকে সরবেন না। সে যতই যা বলুক না কেন, তিনি শান্তি আর ঐক্যের কথাই বলবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asha Bhosle: আচমকা অসুস্থ ! হাসপাতালে ভর্তি করা হল আশা ভোঁসলেকে, কী হয়েছে তাঁর ?
আচমকা অসুস্থ ! হাসপাতালে ভর্তি করা হল আশা ভোঁসলেকে, কী হয়েছে তাঁর ?
Dev-Anirban Bhattacharya: দেড় বছর পরে পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য, বড় ঘোষণা দেবের! রইল আরও এক চমক!
দেড় বছর পরে পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য, বড় ঘোষণা দেবের! রইল আরও এক চমক!
Jeetu Kamal: অর্থের প্রয়োজন, টলিপাড়ার টেকনিশিয়ান্সের দিকে সাহায্যের হাত বাড়ালেন জিতু কমল
অর্থের প্রয়োজন, টলিপাড়ার টেকনিশিয়ান্সের দিকে সাহায্যের হাত বাড়ালেন জিতু কমল
Zubeen Garg: 'জুবিনের ন্যায়বিচার চেয়েই তো...', অসুস্থ শরীরেই ভোট দিতে এলেন গরিমা! কী বার্তা দিলেন?
'জুবিনের ন্যায়বিচার চেয়েই তো...', অসুস্থ শরীরেই ভোট দিতে এলেন গরিমা! কী বার্তা দিলেন?
Advertisement

ভিডিও

Tanishq | নববর্ষের আগে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল তানিষ্ক। দাম শুরু হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে
Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget