এক্সপ্লোর

Nusraat Faria: গান গেয়েছেন, নাচ করে আসরও জমিয়েছেন নুসরত ফারিয়া! ঈদে বিশেষ চমক অভিনেত্রীর

Nusraat Faria News: গোটা গানে এক এক জায়গায়, এক এক লুকে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে

কলকাতা: অভিনয় তো করছেন, পাশাপাশি এবার গানেও কন্ঠ দিলেন নুসরত ফারিয়া (Nusraat Faria)। অভিনেত্রী বলেই পরিচিত নুসরত, তবে ঈদে মুক্তি পেল নুসরত ফারিয়ার গাওয়া নতুন গান, 'লোকে বলে'। এসভিএফ মিউজিক (SVF Music) -এর তরফ থেকে মুক্তি পেয়েছে এই গান। তাহজিব এম বাঁধন এই গানটি লিখেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন, জনপ্রিয় সিনেমাটোগ্রাফার ও পরিচালক, বাবা যাদব (Baba Yadav)। গোটা গানে এক এক জায়গায়, এক এক লুকে দেখা গিয়েছে নুসরত ফারিয়াকে। তবে এই প্রথম নয়, ২০১৮ সালে, 'পটাকা' বলে একটি গান গেয়েছিলেন নুসরত ফারিয়া। সেই থেকেই তাঁর সঙ্গীতের দুনিয়াতেও যাত্রা শুরু।

'লোকে বলে' গানের অভিজ্ঞতা নিয়ে নুসরত ফারিয়া

এই গান নিয়ে নুসরত ফারিয়া বলেন, 'SVF-এর সঙ্গে যে কোনও কাজই আমার কাছে খুব বিশেষ। 'লোকে বলে' গানটি করতে গিয়ে, খুব ভাল একটা অভিজ্ঞতা হল। গানটার মধ্যে যে এনার্জি রয়েছে, গানটা এত ঝলমলে যে... শুনে আমার নিজেই নাচ করতে ইচ্ছা করছিল। গানটার শ্যুটিং করতে গিয়েও ভীষণ মজা হয়েছে। গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। আশা করছি, গানটি দর্শকদের ভাল লাগবে।' গানটিতে যেমন নুসরত ফারিয়ার গলা শোনা গিয়েছে, তেমনই এই গানটিতে নাচও করেছেন নুসরত ফারিয়া।

পরিবারকে নিয়ে কী বলেছিলেন নুসরত ফারিয়া?

কাজের দুনিয়ায় নুসরতের অন্যতম শক্তি তাঁর পরিবার। কাজ শুরু করার সময় থেকেই কী পরিবারের সমর্থন ছিল? এবিপি লাইভ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরত একবার বলেছিলেন, 'একেবারেই না। আমি অভিনয় বা মডেলিং করব শুনে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন বড়রা। আমি অনেক ছোট থেকে কাজ শুরু করেছি। বাড়িতে না জানিয়ে স্কুলের পোশাক পরে শ্যুটিং-এ যেতাম। একবার এক বিজ্ঞাপনের শ্যুটিং। ভোরবেলা বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়ে। আমি স্কুলের পোশাক পরে নামতে গিয়ে মায়ের কাছে ধরা পড়ে যাই। আমায় ঘরে বন্ধ করে রাখেন মা। সেই গাড়ি বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে যায়। এখন সেইসব দিনগুলোর কথা মনে পড়লে মা বলেন, এতকিছু করেও তোকে আটকাতে পারিনি। আসলে আমি যে ভালো কাজ করছি, ভালোর জন্য করছি, সেটা বুঝতে পরিবারের একটু বেশি সময় লেগেছিল। এখন অবশ্য পুরোপুরি সমর্থন পাই।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faria (@nusraat_faria)

আরও পড়ুন: Jeetu Kamal: 'যাঁরা নিন্দা করতেন, গালি দিতেন, ওঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছেন..', অনীক দত্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক জিতু কমল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget