এক্সপ্লোর

Papiya Adhikari: বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী

Papiya Adhikari on Tollywood: টালিগঞ্জের সটুুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেন বিজেপি বিধায়ক

কলকাতা: বহিরাগতদের চিহ্নিত করতে টালিগঞ্জে স্টুডিওপাড়াতেও হবে SIR। এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদেরও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। টেকনিশিয়ানস সটুডিওয় বৈঠক শেষে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। টালিগঞ্জের স্টুডিওপাড়ায়। এদিন গঠিত হল নতুন কনফেডারেশন। নাম হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন।  

স্টুডিওপাড়ায় SIR! কী এই বিষয়টা?

অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান সটুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে D-Cube মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলছেন, '১৫ বছরের মধ্যে ৫ দিন কাজ করেছেন এমন মানুষও আছেন। কাজ দেননি, অত্য়ন্ত অপমান করেছেন যারা তাঁরা প্লিজ ডি-কিউব।  ডি-কিউব মানে ডিলিট করা। চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন। আমরা বাদ দিতে চাইনা নিজে থেকে। এবং ডিপোর্ট যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন। এখানে কোনও জায়গা হবে না।'

ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন! SIR-এ বাদ পড়েছিল মৃত, ভুয়ো অবৈধ ভোটার। টালিগঞ্জের সটুুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেন বিজেপি বিধায়ক। পাপিয়া বলছেন, 'যারা কাজ করছেন এখানেও কিন্তু SIR হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন তাঁদেরকেও আমরা চিহ্নিত করব। SIR-যে রকম হয়েছিল না বাইরে থেকে লোক এসে এরা তো বাইরে থেকে এসেছে। বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে।' তৃণমূল আমলে টালিগঞ্জের সটুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ - 'ব্যান' রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর 'শাসকের শাসন' থেকে 'বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য'! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও উঠেছে বহু  প্রশ্ন। পরিবর্তনের রাজ্যে টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক।

পাপিয়া অধিকারী বলছেন, 'কেন্দ্রীয়ভাবে রেজিস্টার্ড EIMPCC ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন তার অধীনে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে। কিন্তু এত ২৬টা যে গিল্ড সেগুলো এতো থাকবে না কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্য়েকের। ব্য়ান কালচার উঠে যাবে। সাসপেনশন কালচার উঠে যাবে। যে যে প্রোডিউসারের যা যা লাগবে আমাদের যে তিনটে চারটে ক্য়াটিগরি হল তাঁরাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কী কী লাগবে তাঁরাই নিজেরাই ঠিক করবেন।'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। 

আরও পড়ুন: Papiya Adhikari: বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক অভিযোগ টলিপাড়ায়, শুনতে বিশেষ বৈঠক ডাকলেন পাপিয়া অধিকারী!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
Anirban Bhattacharya on Swarup Arrest: 'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
'সব জানতাম, সেই জন্যই তো...', গ্রেফতার স্বরূপ বিশ্বাস! প্রথমবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget