এক্সপ্লোর

Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!

Swarup Biswas Arrest: সূত্রের খবর, নিউ আলিপুর থানায় তলব ফেডারেশনের ৪ সদস্য়কে তলব করা হয়েছে

কলকাতা: গ্রেফতার স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তোলাবাজি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে, 'বিশ্বাস ব্রাদার্স'-দের একজনকে। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই, ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। কার্যত প্যানডোরার বক্স খুলে গিয়েছে, একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এবার, স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পরেই, ফেডারেশনের ৪ সদস্য়কে তলব করা হল। এই ফেডারেশনেই সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস।

ফেডারেশনের ৪ সদস্যকে তলব 

সূত্রের খবর, নিউ আলিপুর থানায় তলব ফেডারেশনের ৪ সদস্য়কে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, এই ৪ জনের নাম। স্বরূপের বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়ার নামে প্রায় ২২ লক্ষ তোলাবাজির অভিযোগ করা হয়েছে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার করার পরেই, ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিরা মুখ খুলেছেন, স্বরূপ বিশ্বাসকে নিয়ে। কেউ বলেছেন, কীভাবে তাঁদের কাজ করতে দেওয়া হয়নি। কেউ আবার বলেছেন, প্রতিবাদ করলে ইন্ডাস্ট্রিতে ঠিক কী কী ফল হতে পারত? কেড়ে নিয়ে হত কাজ, কার্যত একঘরে করে রাখা হত। 

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই রুদ্রনীলের প্রতিক্রিয়া

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই, রুদ্রনীল ঘোষ বলেছিলেন, 'যা হয়, ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ও নির্দেশে এই ২ 'বিশ্বাস ব্রাদার্স', অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস টলিউডকে কলুষিত করেছিল.. ফেডারেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার চেয়ারে সম্পূর্ণ অবৈধভাবে বসে, যেভাবে, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান্স, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তা সবার জানা। সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে যে নিয়ম নেই, মনগড়া সেইসব ধরণের নিয়ম তৈরি করে, প্রযোজকদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে বাধ্য করেছেন। বহু প্রযোজক চলে গিয়েছেন। বাইরে থেকে আর প্রযোজকেরা এখানে শ্যুটিং করতে আসেন না। তাঁর নিয়ম যদি কোনও টেকনিশিয়ান্স, কোনও প্রযোজক, কোনও শিল্পী না মানতেন.. তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও। এটাই ছিল তাঁদের নিয়ম নীতি।'

স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই ঋত্বিকের প্রতিক্রিয়া

এদিন ঋত্বিক স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, 'তারা যখনই কিছু করতেন সেখানে লিখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছেন। স্বস্তির নিঃশ্বাস্ত বটেই, কারণ ভয়ের পরিবেশ একটা তো ছিল বটেই। এবং তার সাথেই ছিল থ্রেট কালচার। আমি মনে করি, স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় থেকেই অনুপ্রাণিত হয়েই করেছেন। কারণ ওঁরা তো সব জায়গাতেই লিখতেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়..' আমার বিশ্বাস ওঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া কিছুই করতেন না।'

আরও পড়ুন: Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
Advertisement

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget