এক্সপ্লোর

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?

Big Boss News: খুব জ্বর, চিকিৎসকের পরামর্শ ও নিতে হচ্ছে এই প্রতিযোগীকে

কলকাতা: বর্তমানে বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে কী কী হচ্ছে, সেইদিকে চোখ রেখেছেন বাঙালি দর্শকেরা। তবে তার পাশাপাশি, সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় হিন্দিতে চলছে, বিগ বস ২০ (Big Boss 20)। আর সেই ঘরেও চলছে একের পর এক নাটক! সম্প্রতি মনোজ তিওয়ারীর মেয়ে রীতি তিওয়ারী বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আর তার মধ্যেই খবর ছড়াল, এবার নাকি শারীরিক কারণেই, বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন কাজী তৌকীর (Qazi Touqeer)? কাজী বেশ জনপ্রিয় সঙ্গীতশিল্পী, তাঁর জনপ্রিয়তাও রয়েছে প্রচুর। বিগ বসের ঘর থেকে তাঁর বেরিয়ে যাওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন অনেকেই। অনুরাগীরা জানতে চেয়েছেন, কেমন আছেন কাজী তৌকীর? তিনি কী সত্যিই ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটাল কাজী তৌকীরকের টিম। কী জানানো হল তাঁদের তরফ থেকে? 

বিগ বসের ঘর থেকে অসময়েই বেরিয়ে যাচ্ছেন কাজী তৌকীর?

আজ কাজী তৌকীরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, কাজী তৌকীর সত্যিই অসুস্থ, তবে তাঁর ডেঙ্গি হয়নি। কিন্তু জ্বরে ভুগছেন তিনি, আর সেই কারণে দুর্বলও হয়ে পড়েছেন তিনি। বিগ বসের ঘরেই বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসাও করা হয়েছে। তবে এই মুহূর্তে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাননি কাজী তৌকীর। তিনি সেখানেই রয়েছেন, মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছেন। তবে জ্বর থাকা সত্ত্বেও, তিনি ক্রমাগত দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন এবং ঘরের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখছেন।

কাজী তৌকীরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, এখনই ঘর ছেড়ে যাচ্ছেন না তিনি। এর আগের সব সিজনে, প্রণীত মোরে, সিদ্ধার্থ শুক্ল এবং পরস ছাবড়ার মতো তারকারা অসুস্থতার কারণে সাময়িকভাবে বিগ বসের ঘর ছেড়েছিলেন। তবে সুস্থ হয়ে তাঁরা ফের ফিরে এসেছিলেন শো-তে। বাংলাতেও এই টাস্ক করতে গিয়ে, গুরুতর চোট পান সৃজলা গুহ। এই চোটের কারণে তাঁকে ১ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। কিন্তু সুস্থ হয়ে তিনি ফিরেছেন ফের শো-তে। কিন্তু ঘরে ঢুকেও সৃজলা বারে বারে জানিয়েছেন যে, তিনি কেবল মনের জোরে এই ঘরে ফিরেছেন। নাহলে তাঁর বাড়ি চলে যাওয়ারই কথা। যদিও 'দাদার দরবার'-এ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সৃজলার অসুস্থতা নিয়ে আর যেন ঘরে কথা না হয়। 

আরও পড়ুন: Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget