এক্সপ্লোর

Raj Chakraborty: কৌস্তভের কাছে হার, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাদাও! রাজনৈতিক সফরে ইতি টানার ঘোষণা রাজ চক্রবর্তীর!

Raj Chakraborty News: শনিবার শপথ নেবে নতুন সরকার, আর কোনও দায়িত্বে থাকবেন না রাজ। তবে তার আগেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, রাজনৈতিক কেরিয়ারে ইতি টানার কথা জানালেন রাজ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ চক্রবর্তী রাজনৈতিক জীবন শেষ ঘোষণা করলেন।
  • ২০২১ সালে ব্যারাকপুরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
  • বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়েছেন।
  • নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের আশা প্রকাশ করেছেন।

কলকাতা: রূপোলি পর্দার কেরিয়ার দীর্ঘ, রাজনীতির কেরিয়ার অবশ্য ততটা দীর্ঘ নয়। তবে সিনেমা তৈরির পাশাপাশি বেশ অনেক বছর বিধায়কের দায়িত্ব ও পালন করেছিলেন তিনি। রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি, ২০২১ সালে। নির্বাচনে জয়ী হয়ে ব্যারাকপুরের বিধায়ক ও হয়েছিলেন। টিকিট পেয়েছিলেন ২০২৬ সালেও, জোরকদমে প্রচার ও চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনে বিজেপির কৌস্তভ বাগচীর কাছে হেরে যান রাজ। বেশ অনেকটা ভোটের ব্যবধানে। শনিবার শপথ নেবে নতুন সরকার, আর কোনও দায়িত্বে থাকবেন না রাজ। তবে তার আগেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, রাজনৈতিক কেরিয়ারে ইতি টানার কথা জানালেন রাজ। পাশাপাশি নতুন সরকারকে শুভেচ্ছাও জানাতে ভুললেন না রাজ!

রাজের বার্তা

সোশ্যাল মিডিয়ায় রাজ লিখেছেন, 'জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, সততা আর নিষ্ঠার সঙ্গে তা পালন করে এসেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তীতে ৫ বছর ধরে, সেইভাবেই বিধায়কের দায়িত্ব পালন করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হল, ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা। বাংলার মানুষের মতামতে, বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে, ২০২৬ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।'

রাজকে ছোঁড়া হল কাদা!

গণনার দিন, নিয়ম মেনে কাউন্টিং সেন্টারে হাজির ছিলেন রাজ। তবে বিকেলের দিকে, যখন তাঁর সঙ্গে কৌস্তভ বাগচীর ভোটের ব্যবধান ক্রমশই বাড়ছে, তখনই গণনাকেন্দ্র ছাড়েন রাজ। তবে বেরনোর সময়ে, রাজকে 'চোর চোর' স্লোগান শুনতে হয়। এখানেই শেষ নয়, রাজকে লক্ষ্য করে কাদা ছুঁড়ে মারা হয়! কোনোমতে সেই জায়গা থেকে চলে যান রাজ। তবে সোশ্যাল মিডিয়ায় এরপরে শুভশ্রী রাজের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Advertisement

সেরা শিরোনাম

Rahul Arunoday Banerjee: অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
অভিনেতা রাহুলের স্মৃতিতে অভিনব উদ্যোগ, ইস্টবেঙ্গল মাঠে ফুটবল পায়ে অ্যালভিটো-মেহতাব-নবিরা
Dev: 'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
'অনেকে বলছেন, বদলে গিয়েছি! আমি তো নতুন কিছু করছি না', রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা দেবের
Satabdi Roy: 'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
'অভিষেকের লাইফস্টাইল চোখে লাগার মতোই...', একাধিক ইস্যুতে বিস্ফোরক শতাব্দী রায়
Satabdi Roy: 'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
'দুর্নীতির কথা জানালে কখনও স্টেপ নেওয়া হয়নি.. বলা হত, 'ভুল বোঝাচ্ছে তোমাদের', বিস্ফোরক অভিযোগ শতাব্দী রায়ের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget