এক্সপ্লোর

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?

Rajesh Sharma Health Update: রাজেশ শর্মার স্বাস্থ্য-সংক্রান্ত বিবৃতিতে জানানো হয়েছে, প্রভাসের সঙ্গে শ্যুটিং-এর শেষে কোনও বিষাক্ত পোকামাকড়, সম্ভবত কোনও বিষাক্ত মাকড়সা কামড়ে দেয় রাজেশ শর্মাকে

কলকাতা: টলিউড থেকে শুরু করে বলিউড, প্রায় সমস্ত মাধ্যমেই কাজ করে ফেলেছেন তিনি। যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছেন। তবে দক্ষিণী আর বলিউডের তারকা, প্রভাস (Prabhas)-এর সঙ্গে একটি সিনেমার শ্যুটিং করার সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। শ্যুটিং চলাকালীনই অভিনেতা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, জানা যায় হঠাৎ অভিনেতার সুগার লেভেল বেড়ে গিয়েছে এবং শরীরে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে। আর আজ, অভিনেতা রাজেশ শর্মার পরিচিতদের তরফ থেকে, সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করা হয়। 

শ্যুটিংয়ে কী ঘটেছে রাজেশ শর্মার সঙ্গে?

রাজেশ শর্মার স্বাস্থ্য-সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়েছে, প্রভাসের সঙ্গে শ্যুটিং-এর শেষে কোনও বিষাক্ত পোকামাকড়, সম্ভবত কোনও বিষাক্ত মাকড়সা কামড়ে দেয় রাজেশ শর্মাকে। শ্যুটিংয়ে শেষে বেশ কিছু টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময়েই অভিনেতা মনে হয়, তাঁকে কোনও একটা পোকামাকড় বা কিছু একটা কামড়ে দিয়েছে। তবে বিষয়টা যে গুরুতর, সেই সময়ে তা বুঝতে পারেননি রাজেশ। তাই গোটা বিষয়টাতে আমল না দিয়ে, চিকিৎসকের সঙ্গে কোনোরকম পরামর্শ না করেই তিনি ফিরে আসেন।

বর্তমানে কেমন আছেন, রাজেশ শর্মা?

ঘটনার প্রায় ৬ ঘণ্টা পরে, রাজেশের ডান পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর বুঝে, সঙ্গে সঙ্গে বিমান ধরে কলকাতায় ফিরে আসেন রাজেশ। তবে যাত্রা করার সময়েই তাঁর জ্বর আসে, পাশাপাশি শরীরে একাধিক সমস্যা তৈরি হয়। শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তাঁর। কলকাতায় এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় তিনি। একটা গোটা দিন কেটে গেলেও, এখনও জ্বর কমেনি রাজেশ শর্মার। পাশাপাশি শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি হয়েছে তাঁর। ডান পায়ে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ইনফেকশন। পায়ের পাতায় ওই বিষাক্ত পোকাটি কামড়েছিল বলে মনে করা হচ্ছে, তবে আপাতত রাজেশের পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ইনফেকশন। চিকিৎসক জানিয়েছেন, রাজেশের চিকিৎসা চলছে তবে তিনি যে বিপদমুক্ত হয়ে পড়েছেন, এমনটা এখনই বলা যাচ্ছে না। চিকিৎসকেরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। যাতে পায়ে কোনোভাবে রক্ত জমাট বেঁধে না যায়, সেইদিনে নজর রাখছেন চিকিৎসকেরা। কোনোভাবে যদি ইনফেকশন ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে প্রাণঘাতী হতে পারে। চিকিৎসকেরা এই মুহূর্তে যা যা প্রয়োজন, সেটাই করছেন চিকিৎসকেরা।

 

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও
BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget