Rajpal Yadav News: চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, ১ কোটি টাকারও বেশি সাহায্য করলেন এক মিউজিক প্রোডিউসর!
Rajpal Yadav Update: কৌতুকশিল্পীর পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন, মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব

কলকাতা: চেক বাউন্স মামলায় সমস্যায় অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। অভিনেতাকে তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। এই পরিস্থিতিতে আগেই রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন, সোনু সুদ। আর এবার, কৌতুকশিল্পীর পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন, মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব (Rao Inderjeet Singh Yadav)। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে জানিয়েছেন রাজপাল যাদবকে ১.১ কোটি আর্থিক সাহায্য করতে চান তিনি।
সম্প্রতি IANS-কে দেওয়া সাক্ষাৎকারে মিউজিক প্রোডিউসর রাও ইন্দ্রজিৎ সিংহ যাদব জানিয়েছেন, রাজপাল যাদব এমন একজন শিল্পী, যিনি বছরের পর বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছেন। তিনি আরও জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির কোন মানুষ যদি সমস্যায় পড়েন, তাহলে অন্যদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য। সেই জায়গা থেকেই, রাজপাল যাদবের পাশে দাঁড়াতে চান ইন্দ্রজিৎ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ইন্দ্রজিৎ বলেন, 'আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমাদের সবার প্রিয় অভিনেতা রাজপাল যাদবকে জেলে যেতে হবে। খবরটা শুনেই আমার ভীষণ মন খারাপ হয়। আমি ওঁর সঙ্গে যোগাযোগ করলে, উনি সাফ জানান, ওঁর কাছে টাকা নেই। উনি ঋণ শোধ করতে পারছেন না। সেই কারণে ওঁকে জেলে যেতে হচ্ছে। আমার তখন মনে হয়, মানুষের মন ঠিক কতটা পরিস্কার হলে, সে এভাবে সরল সত্যিটা স্বীকার করতে পারে। যে যে সিনেমায় রাজপাল যাদব অভিনয় করেছেন, তিনিই যেন সিনেমার অর্ধেক আকর্ষণ। এতটাই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এইরকম একজন অভিনেতা বিপদে রয়েছেন। আমাদের উচিত তাঁর পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই আমি সোনু সুদের পোস্ট দেখেছি, ওঁর সঙ্গে কথাও বলেছি। রাজপাল যাদবের ছোট ভাইয়ের সঙ্গেও আমার কথা হয়েছে। এই ঘটনায় ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষের এগিয়ে আসা উচিত। আমি সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ করছি, সবাই যেন যে যার সাধ্যমতো ওঁকে সাহায্য করেন। আমি আমার পরিবারের তরফ থেকে ১ কোটি ১১ লাখ টাকা ওঁকে দিচ্ছি।'
नाम बड़ा हो या नहीं, दिल बड़ा होना चाहिए।
— Sameer Shaikh (@isameerking) February 10, 2026
राव इंदरजीत सिंह यादव की पहल ने दिखा दिया कि आज भी इंसानियत जिंदा है। #InderjeetWithRajpal
राजपाल यादव के लिए ₹1.11 करोड़ की मदद सलाम। pic.twitter.com/k0XEhMfxa8























