এক্সপ্লোর

Rajpal Yadav: 'যে কেউ এসে খেতে পারতেন ওঁর বাড়ি', নওয়াজুদ্দিনের কথার কী উত্তর দিলেন রাজপাল যাদব?

Rajpal Yadav News: রাজপাল যাদব জেলে যাওয়ার পরে, তাঁকে দেওয়া একাধিক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে

কলকাতা: রাজপাল যাদব (Rajpal Yadav) সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছেন। পরিবারের মানুষের বিয়ের কারণে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু সেই সময়ে তিনি জেল থেকে ছাড়া পাননি। ছাড়া পেয়েছিলেন কিছুটা পরে। এরপরেই তিনি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। আর জেল থেকে বেরনোর পরেই একাধিক সাক্ষাৎকারে নিজের বিভিন্ন অভিজ্ঞতা, অভিনয়ের কথা বলেছেন রাজপাল যাদব। আর সেখানেই তিনি বলেছেন, নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কথা। 

রাজপাল যাদব জেলে যাওয়ার পরে, তাঁকে দেওয়া একাধিক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানেই নওয়াজুদ্দিন সিদ্দিকি তাঁকে নিয়ে একটি অজানা তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজপাল যাদব নিজে লড়াই করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। সেই কারণে তিনি জানেন, লড়াই করে টলিউডে নিজের জায়গা করে নেওয়াটা কতটা কঠিন। সেই কারণে রাজপাল যাদব নিজের ঘরে 'লঙ্গর' খুলে রেখেছিলেন বলে উল্লেখ করেছেন রাজপাল। অর্থাৎ যে যখন তাঁর বাড়ি আসতেন, না খাইয়ে কাউকে ছাড়তেন না। তিনি বুঝতেন, মায়ানগরীতে খেতে পাওয়া ভীষণ জরুরি। আর এবার, সেই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা রাজপাল যাদব।

তিনি সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, নওয়াজুদ্দিন সিদ্দিকি বলেছিলেন, রাজপাল যাদবের বাড়িতে লঙ্গর রয়েছে, কিন্তু আদৌ সেই কথাটি সত্য না। রাজপাল যাদব যখন একটা সময়ে নিজের জায়গা তৈরি করার জন্য লড়ছিলেন, সেই সময়ে তাঁকে সাহায্য করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। আর সেই কারণেই রাজপাল যাদব মনে করেন, এই সমস্ত কিছু তাঁর নয়। এ সমস্ত কিছু নওয়াজুদ্দিন সিদ্দিকির। তাঁরই খাবার, তাঁরই বাড়ি। রাজপাল যাদবের কথায়, 'আমি আজ নিজের যে জায়গাটা তৈরি করেছি, সেটার জন্য অনেকেই আমায় সাহায্য করেছেন। তাঁদের সাহায্য ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি কাউকে খারাপ লাগাতে চাই না। আমি কেবল বলতে চাই, যাঁরা যাঁরা আমায় সাহায্য করেছেন, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছেন, তাঁদের আমার তরফ থেকে শুধুই ধন্যবাদ।

প্রসঙ্গত, রাজপাল যাদব জেল থেকে বেরিয়ে, বন্দীদের জন্য একটি দাবি জানিয়েছেন। তাঁর দাবি, যে সমস্ত বন্দিরা জেলে থাকে, তাঁদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া উচিত। তাঁর মতে, জেলে বন্দিদের জন্য একটি স্মোকিং এরিয়া বা ধূমপান করার জায়গা থাকা উচিত। রাজপাল যাদব বলেছেন, তিনি নিজে ধূমপান ছাড়ার অনেক চেষ্টা করেছেন, তবে তিনি পারছেন না। তাঁর মতে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর, সব জায়গাতেই একটি করে স্মোকিং জোন থাকা উচিত। রাজপাল যাদবের দাবি, তিনি কখনোই ধূমপানকে সমর্থন করছেন না, তবে এটি একটি ভাল ব্যবসা। দেশে এতে প্রচুর বিক্রি হয়, দেশের ব্যবসা ও হয়। সেই কারণে যে সমস্ত বন্দিরা ধূমপান করেন, তাঁদের জন্য জেলের মধ্যেই ধূমপান করার জন্য আলাদা জায়গা থাকা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayesha Khan: জীবন বদলে দিয়েছে 'ধুরন্ধর', নিয়মিত আপত্তিকর মন্তব্য, হুমকি পান ধর্ষণের! কে এই অভিনেত্রী?
জীবন বদলে দিয়েছে 'ধুরন্ধর', নিয়মিত আপত্তিকর মন্তব্য, হুমকি পান ধর্ষণের! কে এই অভিনেত্রী?
Nora Fatehi: যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়েও কটাক্ষের শিকার! ফুঁসে উঠলেন নোরা ফতেহি
যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়েও কটাক্ষের শিকার! ফুঁসে উঠলেন নোরা ফতেহি
Rajpal Yadav: রাজপাল যাদবকে 'অশিক্ষিত' তকমা! পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?
রাজপাল যাদবকে 'অশিক্ষিত' তকমা! পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?
Lara Dutta: দুবাইতে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত! 'বোমার আওয়াজ হচ্ছে, জানলা-দরজা কাঁপছে..' কী জানালেন অভিনেত্রী?
দুবাইতে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত! 'বোমার আওয়াজ হচ্ছে, জানলা-দরজা কাঁপছে..' কী জানালেন অভিনেত্রী?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget